Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে বুধবার (Kharagpur Shooting) চলন্ত বাইক লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় বুকে গুলিবিদ্ধ হয়েছে অক্ষয় ঝা নামে এক স্কুলছাত্র। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে জানা গিয়েছে।
ঠিক কী হয়েছিল? (Kharagpur Shooting)
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে ১১টা নাগাদ খড়্গপুরের (Kharagpur Shooting) ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকার রেল কলোনির কাছে ঘটনাটি ঘটে। অক্ষয় একটি বাইকের পিছনে বসেছিল। সেই সময় চলন্ত বাইক লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি গুলি তার বুকের বাঁ দিকে লাগে। বাইক চালকের দাবি, কারা গুলি চালিয়েছে বা কেন তাদের লক্ষ্য করা হয়েছিল, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
আটক পাঁচ
ঘটনার পর তদন্তে নামে খড়্গপুর টাউন থানার পুলিশ। ইতিমধ্যেই পাঁচ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের জন্য সাতটি পুলিশি দলও তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: Sunita Ahuja: “জাহান্নামে যাক, যেখানে খুশি যাক…”, গোবিন্দা-কোমল সম্পর্ক নিয়ে অকপট সুনীতা আহুজা
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, এলাকায় সক্রিয় দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

