Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ প্রায় এক দশক ধরে মুম্বই ইন্ডিয়ান্স ডাগআউটের অন্যতম পরিচিত মুখ ছিলেন মহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)। তবে আগামী আইপিএল মরশুমে আর মুম্বইয়ের ডাগআউটে দেখা যাবে না তাঁকে। হেড কোচের পদ থেকে জয়বর্ধনেকে অব্যাহতি দিল ফ্র্যাঞ্চাইজি। ২০১৭ সালে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোহিত শর্মার সঙ্গে তাঁর সফল জুটি মুম্বইকে এনে দিয়েছিল একাধিক ট্রফি। ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। পরবর্তীতে তাঁকে গ্লোবাল হেড অফ পারফরম্যান্স করা হলেও, দলের পারফরম্যান্সের নিম্নমুখী গ্রাফের কারণে মার্ক বাউচারের স্থলাভিষিক্ত হিসেবে তাঁকে ফের কোচের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছিল।
দ্বিতীয় মেয়াদে ব্যর্থ কৌশল (Mahela Jayawardene)
দ্বিতীয় দফায় কোচের দায়িত্ব নিয়েই দলের পরিকল্পনা ও গঠনে বড়সড় পরিবর্তনের চেষ্টা করেন জয়বর্ধনে। সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে দলের নতুন অধিনায়ক করা হয়। তবে এই সিদ্ধান্ত দলের অন্দরে ও মাঠে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেনি। দলে একাধিক তারকা ও ম্যাচ উইনার থাকা সত্ত্বেও শেষ দুই মরশুমে আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হয় এমআই পল্টন। হার্দিককে কেন্দ্র করে সাজানো জয়বর্ধনের কৌশল মাঠে মার খাওয়ার পর শনিবার আনুষ্ঠানিকভাবে তাঁর বিদায়ের কথা ঘোষণা করা হয়।
আরও পড়ুন: Chaminda Vaas: দিল্লি ক্যাপিটালসের কোচিং সেটআপে বড় রদবদল, বোলিং কোচ হলেন শ্রীলঙ্কান বোলার
নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে মুম্বই (Mahela Jayawardene)
আসন্ন মরশুমে নিজেদের খোলনলচে বদলে নতুনভাবে শুরু করতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি (Mahela Jayawardene)। গুঞ্জন রয়েছে, আগামী দিনে দল পরিচালনার ক্ষেত্রে ফের রোহিত শর্মাকেই কেন্দ্রে রাখা হতে পারে। পাশাপাশি, দলের কম্বিনেশন ঠিক রাখতে হার্দিক পাণ্ডিয়া বা সূর্যকুমার যাদবের মতো তারকাদের মধ্যেও কাউকে ছেড়ে দেওয়া হতে পারে। সব মিলিয়ে, আগামী আইপিএলে সম্পূর্ণ নতুন কোচ, নতুন অধিনায়ক এবং এক নতুন দলগত রূপ নিয়ে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স।



