Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নিউটাউনের ইকোপার্কে একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মুখ্যমন্ত্রী ও বিরোধী শিবিরের নেতাদের সম্পর্ক থেকে শুরু করে আসন্ন পুরভোট, শিক্ষা ব্যবস্থা, আইনশৃঙ্খলা এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি—সব বিষয়েই নিজের মত স্পষ্ট করে জানান তিনি।
সুদীপের বাড়িতে মুখ্যমন্ত্রী, দেখছেন ‘নতুন বাংলার শুরু’
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লক্ষ্মীপুজোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নাড়ু খাওয়াকে রাজনৈতিক সৌজন্য হিসেবেই দেখছেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, পুজোর মতো অনুষ্ঠানে রাজনৈতিক ভেদাভেদ ভুলে একসঙ্গে হওয়াই বাংলার সংস্কৃতি। মতের পার্থক্য থাকলেও বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও উন্নয়নের স্বার্থে সবাইকে এক জায়গায় আসার আহ্বান জানান তিনি। এমনকী, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দল আগামী ভোটে বিজেপিকে সমর্থনের কথা বলায় তিনি বলেন, বাংলাতেও ‘ডবল ইঞ্জিন’ সরকারের স্বার্থে বিভিন্ন রাজনৈতিক শক্তির একত্রিত হওয়া প্রয়োজন।
শিক্ষায় জাতীয়তাবাদ, ইতিহাস পাঠে জোর (Dilip Ghosh)
স্কুলস্তর থেকেই জাতীয়তাবাদ, দেশপ্রেম, সংস্কৃতি ও ইতিহাসের পাঠ দেওয়ার পক্ষে সওয়াল করেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে ‘বিকৃত ইতিহাস’ পড়ানোর ফলে পড়ুয়াদের মধ্যে মানসিক বিকৃতি তৈরি হয়েছে। দেশের জন্য ত্যাগ স্বীকার করা মহাপুরুষদের ইতিহাস নতুন প্রজন্মকে জানানো দরকার বলে দাবি করেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক অস্থিরতারও বিরোধিতা করেন মন্ত্রী।
এসআরএফটিআই থেকে থ্রেট কালচার, কড়া বার্তা (Dilip Ghosh)
এসআরএফটিআইয়ের অশান্তি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে উৎপাত বরদাস্ত করা হবে না। তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে ছাত্র আন্দোলনকে ব্যবহার করা হয়েছে। একইসঙ্গে চিকিৎসা ক্ষেত্রে কথিত ‘থ্রেট কালচার’ নিয়েও সরব হন তিনি। চোরবাগানের দুর্ঘটনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন, অতীতে একটি গোষ্ঠী ভয় দেখিয়ে প্রভাব বিস্তার করত।
পুরভোটে বিজেপির লক্ষ্য কলকাতা দখল (Dilip Ghosh)
বিজেপির ড্রপবক্সে প্রার্থী হওয়ার আবেদন জমা পড়া নিয়ে দিলীপ ঘোষ জানান, বহু কর্মী এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ পুরভোটে লড়তে আগ্রহী। যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। তাঁর দাবি, কলকাতার সব ওয়ার্ডেই বিজেপি জিতবে এবং পুরবোর্ড গঠন করে শহরের পরিবর্তন করা হবে।
খাড়গে-র মন্তব্য থেকে মমতার অভিযোগ—কংগ্রেস-তৃণমূলকে নিশানা (Dilip Ghosh)
প্রধানমন্ত্রীকে নিয়ে মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। কংগ্রেসের বর্তমান পরিস্থিতিকে হতাশার বহিঃপ্রকাশ বলেও কটাক্ষ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশি অত্যাচার ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও উড়িয়ে দিয়ে তাঁর দাবি, পুলিশ-প্রশাসন এখন নিজেদের দায়িত্ব পালন করছে।
আরও পড়ুন: Bank Fraud: নিয়মমাফিক লেনদেনের আড়ালে কোটি কোটি টাকা উধাও! সেন্ট্রাল ব্যাঙ্কে চাঞ্চল্যকর কাণ্ড
অপরাধ দমনে পুলিশের উপর আস্থা
গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ এবং আমডাঙার ঘটনা নিয়েও মুখ খোলেন মন্ত্রী। তাঁর বক্তব্য, এই ধরনের জঘন্য অপরাধ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। কিছু এলাকা এখনও অপরাধপ্রবণ হলেও ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশ্বাস দেন তিনি।



