Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কালীপুজোর রাতে আলোর উৎসবের (Papia Adhikary) পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে দাপট দেখাল শব্দবাজি। নিষেধাজ্ঞা ও প্রশাসনিক নির্দেশিকা থাকা সত্ত্বেও রাতভর বিকট শব্দে অতিষ্ঠ হয়ে ওঠেন সাধারণ মানুষ। হাসপাতাল, বিশেষত শিশু হাসপাতালের মতো স্পর্শকাতর এলাকাতেও শব্দদূষণের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে শব্দবাজি নিয়ে বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
পাপিয়ার অদ্ভুত মন্তব্য (Papia Adhikary)
পাপিয়া অধিকারীর দাবি, বাজি (Papia Adhikary) পোড়ানোর সঙ্গে অসুখ-বিসুখ কমারও যোগ রয়েছে। তাঁর কথায়, “বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়।” একইসঙ্গে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন, বাজি তো হবেই। কালীপুজো হবে, বাজি হবে না ! তাই, বাজিটা হোক। কিন্তু, যতটা আমাদের থানা নির্দেশ দিয়েছে, সেইভাবেই আমরা বাজি ফাটাব।”
বিধায়কের অসুবিধা
অন্যদিকে, শব্দবাজির দাপটে বিরক্তি প্রকাশ করেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়ও। কলকাতা পুলিশকে ট্যাগ করে ফেসবুকে তিনি লেখেন, ‘কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না।’ যদিও পরবর্তী সময়ে সেই পোস্টটি মুছে দেন তিনি।
শব্দদূষণের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার রাতে পথে নামে পরিবেশকর্মীদের সংগঠন সবুজ মঞ্চ। রাত সাড়ে ৮টা নাগাদ বিসি রায় শিশু হাসপাতালে গিয়ে শব্দের মাত্রা পরিমাপ করেন তাঁরা। সংগঠনের কর্মী সুদীপ্ত ভট্টাচার্য জানান, হাসপাতালের মতো সাইলেন্স জোনে অ্যাম্বিয়েন্ট নয়েজের মাত্রা ছিল ৭৬.২ ডেসিবেল। সর্বোচ্চ মাত্রা পৌঁছয় ৯২.৮ ডেসিবেলে। সংগঠনের সাধারণ সম্পাদক নব দত্তও এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন।


