Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঁচ মাসের ব্যবধানে ফের পশ্চিমবঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আগামী ২১ নভেম্বর, শনিবার একদিনের জন্য কলকাতায় আসার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, ওইদিন সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। এরপর সরাসরি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে রাজ্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও সূচনা করার সম্ভাবনা রয়েছে।
নতুন মেট্রোর সূচনা! (PM Modi)
এই সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে (PM Modi) কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবার সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে চিংড়িঘাটা এলাকায় জমি সংক্রান্ত জটিলতার কারণে এই অংশের কাজ আটকে ছিল।

পরবর্তী সময়ে সেই সমস্যা মিটিয়ে নির্মাণকাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়। পরিষেবা চালু হলে দক্ষিণ কলকাতা ও শহরতলি থেকে সেক্টর ফাইভের অফিসপাড়ায় যাতায়াত অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নিজেও মেট্রোয় সফর করতে পারেন বলে জল্পনা রয়েছে।
সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের।
আরও পড়ুন: Abhishek Banerjee: ‘গুজরাটি গ্যাং’ মন্তব্যে বিতর্ক, ভবানীপুর থানায় তলব অভিষেককে
এছাড়াও, কলকাতা সফরে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে বসতে পারেন মোদি। সেখানে সাংগঠনিক পরিস্থিতি ও আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে অনুমান। তবে এই বৈঠকের বিষয়টি এখনও নিশ্চিত নয়।


