To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন দিন মানেই নতুন আশা, নতুন পরিকল্পনা (Sunday Rashifal)। তবে রবিবার কারও জীবনে আনন্দ ও সাফল্যের বার্তা নিয়ে আসতে পারে, আবার কাউকে সামলে চলতে হতে পারে আর্থিক লেনদেন, কর্মক্ষেত্র কিংবা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে। কারও সম্পত্তি কেনার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা, আবার কারও জন্য অপেক্ষা করছে হঠাৎ ভ্রমণের সুযোগ। প্রেম, দাম্পত্য, স্বাস্থ্য ও অর্থভাগ্য—সব মিলিয়ে ১২ রাশির রবিবার কেমন কাটতে পারে, দেখে নিন এক নজরে।
কোন রাশির ভাগ্যে কী আছে লেখা? (Sunday Rashifal)
- মেষ: দিনটি বেশ শুভ। কর্মক্ষেত্রের সমস্যা এড়িয়ে (Sunday Rashifal) যাবেন না। সম্পত্তি কেনা বা বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। বন্ধুর ছদ্মবেশে থাকা শত্রুদের থেকে সাবধান থাকুন। দাম্পত্যে সুখ থাকবে।
- বৃষ: স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। আর্থিক বিষয়ে ঝুঁকি এড়িয়ে চলুন। পরিবারের জন্য সময় বের করতে অসুবিধা হতে পারে।
- মিথুন: অনলাইন লেনদেন ও ব্যবসায়িক অংশীদারিত্বে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচে আর্থিক চাপ বাড়তে পারে। প্রেমের সম্পর্কে মতবিরোধের আশঙ্কা।
- কর্কট: পারিবারিক সমস্যা আলোচনার মাধ্যমে মিটতে পারে। কর্মক্ষেত্রে সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করুন। বিনিয়োগে সাবধানতা জরুরি।
- সিংহ: একাধিক সুখবর পেতে পারেন। পুরনো বিবাদ মিটতে পারে, পরিবারেও আনন্দের পরিবেশ থাকবে। তবে কাজে অবহেলা করবেন না।
- কন্যা: আত্মবিশ্বাস ও কর্মদক্ষতার প্রশংসা মিলতে পারে। পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।
- তুলা: কাজের চাপ বাড়বে। পারিবারিক অশান্তি এড়িয়ে চলুন। সম্পত্তি (Sunday Rashifal) বা বিনিয়োগের সিদ্ধান্তে অভিজ্ঞদের পরামর্শ নিন।
- বৃশ্চিক: নতুন ব্যবসার পরিকল্পনায় লাভের সম্ভাবনা। বিদেশ থেকে সুখবর আসতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার যোগ রয়েছে।
- ধনু: পুরনো ব্যবসায়িক পরিকল্পনায় ক্ষতির আশঙ্কা। নতুন অংশীদারিত্বে তাড়াহুড়ো করবেন না। পারিবারিক বিষয়ে জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।
- মকর: কাজে সাফল্য এলেও কাছের মানুষের বিষয়ে সতর্ক থাকুন। পুরনো আর্থিক লেনদেনে সাবধানতা প্রয়োজন।
- কুম্ভ: কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। বাড়ি সংস্কারে খরচ বাড়বে। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্ক থাকুন।
- মীন: সম্পদ বাড়ানোর সুযোগ আসতে পারে। পরিবারে বিয়ের খবর আনন্দ আনবে। তবে আর্থিক সিদ্ধান্ত ও প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে ভাবুন।


