Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ সিরাজকে প্রথম একাদশে না রাখা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত (Shubman Gill)। ভারতের কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররাও। এমনকি এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে ‘হিন্দু-মুসলিম’ বিতর্কও। প্রথম টেস্টের পর অবশেষে সিরাজকে বাদ দেওয়ার কারণ জানালেন অধিনায়ক শুভমান গিল। জানালেন, ব্যক্তিগত সম্পর্ক নয়, ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্মকেই গুরুত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না (Shubman Gill)
গিল জানিয়েছেন, সিরাজকে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। কারণ, সিরাজ শুধু দলের গুরুত্বপূর্ণ বোলার নন, তাঁর ঘনিষ্ঠ বন্ধুও। একসঙ্গে বহু ম্যাচ খেলেছেন তাঁরা। ভারতীয় দলে নিজের শুরুর দিনগুলো থেকেই সিরাজকে চেনেন গিল।
সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক বলেন, সিরাজ তাঁর খুব ভালো বন্ধু। তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যথেষ্ট কঠিন ছিল। তবে দল নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে ক্রিকেটীয় পারফরম্যান্সকেই অগ্রাধিকার দিতে হয়েছে।
সাম্প্রতিক ফর্মই বাদ পড়ার কারণ? (Shubman Gill)
আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি সিরাজ। তিনটি টেস্টে তাঁর ঝুলিতে এসেছিল মাত্র পাঁচটি উইকেট। সেই কারণেই তাঁকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত বলে জানিয়েছেন গিল।
তবে সিরাজকে অন্ধকারে রাখা হয়নি। গিলের দাবি, টেস্ট শুরুর আগেই তাঁর সঙ্গে কথা বলেছিলেন অধিনায়ক। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটাও বুঝিয়ে বলেছিলেন। গিলের কথায়, প্রত্যেক ক্রিকেটারের কেরিয়ারেই এমন সময় আসে, যখন সে নিজের সেরা ছন্দে থাকে না। বর্তমান ফর্ম বিচার করেই দল নির্বাচন করা হয়েছে। সিরাজও বিষয়টি বুঝেছেন।
থুতু ব্যবহারের নিয়ম বদলের দাবি গিলের (Shubman Gill)
প্রথম টেস্টে বল ও পিচের আচরণ নিয়েও মুখ খুলেছেন ভারত অধিনায়ক (Shubman Gill)। ম্যাচের শেষ দিকে পিচ থেকে বোলাররা তেমন সাহায্য পাননি। ফলে দুই দলের বোলারদেরই উইকেট পেতে সমস্যায় পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে বলে থুতু ব্যবহারের নিয়ম বদলের পক্ষে সওয়াল করেছেন গিল।
আরও পড়ুন: Sourav Ganguly: পাটা পিচে উইকেট নেওয়ার স্পিনার কোথায়? ভারতীয় দলকে প্রশ্ন সৌরভের
তাঁর মতে, ক্রিকেটার ও দলগুলিকে বলে লালা ব্যবহারের অনুমতি দেওয়া উচিত। কোভিড অতিমারির সময় এই নিয়ম চালু হয়েছিল। কিন্তু সেই পরিস্থিতি এখন অনেকটাই পিছনে ফেলে এসেছে ক্রিকেটবিশ্ব। গিলের বক্তব্য, ২৫-৩০ ওভার খেলার পর বল নরম হয়ে গেলে থুতু ব্যবহার করতে না পারায় বোলারদের কাজ আরও কঠিন হয়ে যায়। তাই নিয়মটি পুনর্বিবেচনা করা প্রয়োজন।



