Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের এসআইআর (SIR) মামলায় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Election Commission)। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকদের আবেদন দ্রুত নিষ্পত্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। পাশাপাশি, ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে দায়ের হওয়া আপিলগুলির শুনানি আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই মামলায় রাজ্যের কাছে জবাব চেয়ে নোটিসও জারি করা হয়েছে।
বাদ পড়া ভোটারদের সরকারি পরিষেবা (Election Commission)
সোমবার শুনানিতে আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে, তাঁদের অনেকেই রেশন, অন্নপূর্ণা যোজনা-সহ বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে, এই ধরনের অভিযোগ যাঁদের রয়েছে, তাঁদের অবিলম্বে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি।
২২ লক্ষ আবেদন এখনও বিচারাধীন, বাড়বে ট্রাইব্যুনাল (Election Commission)
শুনানিতে প্রশান্ত ভূষণ জানান, যাঁদের নাম ভুলভাবে বাদ পড়েছিল, তাঁদের মধ্যে ৯৩ শতাংশের নাম ইতিমধ্যেই পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এখনও প্রায় ২২ লক্ষ নাম সংক্রান্ত আবেদন বিচারাধীন রয়েছে। এই ভোটারদের অনেকেই গত নির্বাচনে ভোট দিতে পারেননি বলে আদালতে দাবি করা হয়।
এই পরিস্থিতিতে আপিলের দ্রুত নিষ্পত্তির জন্য অ্যাপেলেট ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশ ও পরামর্শ অনুযায়ী ট্রাইব্যুনাল বাড়ানোর পরিকাঠামো এবং স্থান চিহ্নিত করে এক মাসের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা এলাকার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথাও নির্দেশে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: BJP MLA Rekha Patra: ভেন্টিলেশন সাপোর্টে বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও কাটেনি বিপদ
নতুন নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপিলের শুনানি স্থগিত
শীর্ষ আদালত স্পষ্ট করেছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকদের আবেদন আগে শুনতে হবে। অন্যদিকে, ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে কমিশনের কাছে জমা পড়া আপিলগুলির শুনানি আপাতত স্থগিত থাকবে। এসআইআর প্রক্রিয়ায় ভোটাধিকার সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান এবং বিচারাধীন আবেদনগুলির নিষ্পত্তি নিশ্চিত করতেই এই নির্দেশ বলে মনে করা হচ্ছে।



