Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ২৫ নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা লেজেন্ডদের বহু প্রতীক্ষিত ফুটবল ম্যাচ (Real Madrid vs Barcelona)। কিন্তু শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল সেই ম্যাচ। আপাতত কলকাতায় দেখা যাবে না দুই স্প্যানিশ ক্লাবের কিংবদন্তি ফুটবলারদের। পরবর্তী সময়ে কবে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে, তা পরে জানানো হবে। ফলে শহরের ফুটবলপ্রেমীদের অপেক্ষা আরও দীর্ঘ হল।
কেন স্থগিত হল ম্যাচ? (Real Madrid vs Barcelona)
ম্যাচ স্থগিত হওয়ার কারণ হিসেবে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কথা জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তাঁর বক্তব্য, পশ্চিম এশিয়ায় বর্তমানে অশান্ত পরিস্থিতি চলছে। কিংবদন্তি ফুটবলারদের ভারতে আসার জন্য ওই অঞ্চলের আকাশপথ ব্যবহার করতে হত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পথে যাতায়াত করতে রাজি হননি তাঁরা। পরিস্থিতি স্বাভাবিক হলে কলকাতায় আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ফুটবলাররা।
কলকাতায় আসার কথা ছিল একাধিক তারকার (Real Madrid vs Barcelona)
এই ম্যাচ ঘিরে কলকাতায় তৈরি হয়েছিল যথেষ্ট উন্মাদনা। শহরের বিভিন্ন জায়গায় পড়েছিল প্রচারমূলক হোর্ডিং। প্রকাশ্যে এসেছিল অংশগ্রহণকারী ফুটবলারদের নামের তালিকাও। পুওল, সার্জিও র্যামোস, মাইকেল ওয়েনের মতো বিশ্বখ্যাত ফুটবল তারকাদের মাঠে দেখার সুযোগ পাওয়ার কথা ছিল সমর্থকদের। রাজ্যের ক্রীড়ামন্ত্রকের উদ্যোগেই এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল।
আরও পড়ুন: East Bengal: আল হুসেইন ম্যাচে দানির প্রতিশোধের আগুন! পাশে গোটা ইস্টবেঙ্গল
নতুন তারিখের অপেক্ষায় কলকাতা (Real Madrid vs Barcelona)
ম্যাচটি আপাতত স্থগিত হলেও ভবিষ্যতে কলকাতাতেই আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে নতুন দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি (Real Madrid vs Barcelona)। কবে ফের যুবভারতীতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কিংবদন্তিদের দ্বৈরথ দেখা যাবে, এখন সেটাই দেখার। আপাতত প্রিয় তারকাদের এক ঝলক দেখার অপেক্ষায় থাকতে হবে কলকাতার ফুটবলপ্রেমীদের।



