Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছেলের নামে কটু কথা, কখনই অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সহ্য করেননি। এবার তারই একটা বড় প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। বলিউডে (Bollywood) অভিষেক (Abhishek Bachchan) এন্ট্রি নেওয়ার পর থেকে, দর্শকদের চাহিদা যেন একটু বেশি। অনেকেই মনে করেন, অভিষেক হবেন জুনিয়র অমিতাভ বচ্চন। কিন্তু সেটা হয়নি। অভিষেক বচ্চন অভিষেক বচ্চনের মতোই অভিনয় করেছেন। কিন্তু একের পর এক সমালোচনা ঘিরে রেখেছে তাঁকে। এবার সেই সমালোচনার বিরুদ্ধে এক অনুরাগী কথা বলতেই, সমর্থন জানালেন বিগ বি।
একাকী বাবার চরিত্রে অভিষেক (Abhishek Bachchan)
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রেমো ডিসুজা (Remo D’Souza) পরিচালিত ‘বি হ্যাপি’ (Be Happy) ছবির ঝলক। যেখানে একাকী বাবার চরিত্রে রয়েছেন অভিষেক (Abhishek Bachchan)। মেয়েকে নিয়েই তাঁর লড়াই। মেয়ের সাফল্যের জন্য, মেয়ের খুশির জন্য, একজন বাবা ঠিক কি কি করতে পারে, সেটাই দেখবেন এই ছবিতে। অভিষেক জুটি বেঁধেছেন নোরা ফতেহির সঙ্গে। বেশ প্রশংসা কুড়োচ্ছে ছবিটি। এক অনুরাগী তো লিখেই ফেললেন, অভিষেককে অকারণে নেপোটিজমের নেতিবাচক মন্তব্যে আক্রান্ত করা হয়। কিন্তু তাঁর অভিনয় জীবনে ভালো ছবির সংখ্যা অনেক বেশি। অনুরাগীর এই মন্তব্যকে সমর্থন করেছেন অমিতাভ। তিনি লিখেছেন, “আমরাও ঠিক একই কথা মনে হয়। সেটা শুধু আমি ওর বাবা বলে নয়।”
ছেলের পাশে অমিতাভ (Abhishek Bachchan)
অভিষেকের (Abhishek Bachchan) অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, তা নিয়ে কম কাঁটা ছেঁড়া চলে না। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে ছুটে এসেছিল একাধিক প্রশ্নবাণ। বচ্চন পরিবারের অন্দরের বিষয় নিয়েও সোশ্যাল মিডিয়ায় জমেছিল মিম ট্রোলের পাহাড়। অমিতাভ বচ্চন যে এগুলো একদমই পছন্দ করেন না, তা তিনি লেখার মাধ্যমে বারবার বুঝিয়ে দিয়েছেন। এমনকি বরাবরই তিনি বাবা হিসেবে ছেলের পাশে দাঁড়িয়েছেন। ছেলের অভিনয় জীবনের একদম শুরু থেকে অমিতাভের সঙ্গে তুলনা করা হয়েছে। বিষয়টা স্বাভাবিক হলেও, অমিতাভ কিন্তু একেবারেই ভালো ভাবে নেননি।
আরও পড়ুন: Dev-Subhashree: জল্পনার অবসান, শীঘ্রই পর্দায় ফিরছে দেব- শুভশ্রী জুটি! কী বললেন অভিনেতা?
গল্পের পরতে পরতে নাচ
এবার বাস্তবে নয়, পর্দায় একাকী বাবা এবং তাঁর ছোট্ট মেয়ের দায়িত্ব পালনে দেখা যাবে অভিষেককে। তাছাড়া রেমো ডিসুজা মানে বুঝতেই তো পারছেন! গল্পের পরতে পরতে শুধুই নাচ। ইতিমধ্যেই ‘বি হ্যাপি’র ছবি ঝলক শেয়ার করে অমিতাভ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “অভিষেক তুমি অসাধারণ। যেভাবে প্রতিটা ছবির চরিত্রকে ভিন্নভাবে গ্রহণ করো, তা শিল্পের পর্যায়ে পৌঁছায়।”
আরও পড়ুন: Rituparna-Jeetu: বদলে গেল প্রসেনজিতের নায়িকা! ঋতুপর্ণার পাশে এন্ট্রি নিলেন জিতু
ছেলেকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ
সম্প্রতি সাদা পোশাকে অভিষেককে দেখা গিয়েছিল একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেই ভিডিও ভাগ করে যখন নেট নাগরিকরা অভিষেকের প্রশংসা করেন, সেখানেও অমিতাভ লেখেন, “অসাধারণ অভিষেক… মনোমুগ্ধকর… কোনও আদিখ্যেতা নেই। যেন একেবারে সাধারণ। অকারণ উত্তেজনা প্রদর্শন এবং দৃষ্টি আকর্ষণের চেষ্টা নেই।” এভাবেই বারবার অমিতাভ তাঁর ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।


