Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একদিকে আধুনিক নাগরিক জীবনের উন্নয়ন, অন্যদিকে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা—এই দ্বন্দ্বের মুখোমুখি দাঁড়িয়ে হায়দরাবাদের কাঞ্চি গাচ্চিবওলির অরণ্যভূমি (IT park in Telangana)। ৪০০ একর বনভূমি ধ্বংস করে তথ্যপ্রযুক্তি পার্ক তৈরির সিদ্ধান্তে শুরু হয়েছে প্রবল প্রতিবাদ, ছাত্র আন্দোলন, পুলিশি হস্তক্ষেপ ও শেষে হস্তক্ষেপ করেছে দেশের সর্বোচ্চ আদালতও।
‘উন্নয়ন’-এর নামে উচ্ছেদ (IT park in Telangana)
তেলঙ্গানার কংগ্রেস সরকার, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির (Revanth Reddy) নেতৃত্বে, ঘোষণা করেছে যে হায়দরাবাদের গাচ্চিবওলিতে তথ্যপ্রযুক্তি পার্ক তৈরি করা হবে (IT park in Telangana)। এই লক্ষ্যে তারা ফেব্রুয়ারিতে নিলামের সিদ্ধান্ত নেয় ৪০০ একর জমি নিয়ে, যার একটি বড় অংশ ইতিমধ্যেই গাছ কেটে সাফ করা হয়েছে। এই বনাঞ্চল বহু পাখি, হরিণ, সাপ, কাছিমের বাসস্থান। রয়েছে দুটি প্রাকৃতিক হ্রদ—পিকক লেক এবং বাফেলো লেক।
ছাত্র আন্দোলন ও পুলিশের হস্তক্ষেপ (IT park in Telangana)
এই জমি হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন (IT park in Telangana)। পড়ুয়ারা আন্দোলনে নেমে যান জমি বাঁচাতে। বিশ্ববিদ্যালয় চত্বরে ৩০ মার্চ পুলিশ মোতায়েন করা হয়, প্রায় ৫০ জন সরকারি কর্মী ক্যাম্পাসে ঢোকেন জমি পরিষ্কার করতে। এরপর ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ৫৩ জন পড়ুয়াকে আটক করা হয়, দু’জনকে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয়। ক্যাম্পাসে আঘাত পান বহু জন। ছাত্র সংগঠন অনির্দিষ্ট কালের ধর্মঘট ঘোষণা করে।

আরও পড়ুন: Protest Against Trump : ট্রাম্পের খামখেয়ালি সিদ্ধান্তে বিক্ষোভে নামছেন মার্কিন জনতা!
আদালতের হস্তক্ষেপ (IT park in Telangana)
ছবিতে মৃত হরিণশাবক, গাছবিহীন জমির ছবি ও ময়ূরের কান্না দেশজুড়ে আবেগ তৈরি করে (IT park in Telangana)। সুপ্রিম কোর্ট এবং তেলঙ্গানা হাইকোর্ট একাধিকবার সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করে। ৩ এপ্রিল শীর্ষ আদালত জানিয়ে দেয়—এই জমিতে আর কোনও সরকারি কার্যকলাপ চলবে না, গাছ কাটা যাবে না। আদালত পরিবেশ সংক্রান্ত রিপোর্ট চেয়ে রেজিস্ট্রারকে তদন্তের নির্দেশ দেয় এবং বলেছে, ১৬ এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। পরবর্তী শুনানি ৭ এপ্রিল ধার্য করা হয়।

আরও পড়ুন: Israel Gaza : ধ্বংস স্তূপের নিচে গাজা, রাফা যেন নেমে এসেছে পৃথিবীর শেষ দিন!
ইতিহাস ও মালিকানা বিতর্ক (IT park in Telangana)
১৯৭৪ সালে বিশ্ববিদ্যালয় গঠনের সময় তাকে বরাদ্দ করা হয়েছিল ২,৩০০ একর জমি (IT park in Telangana)। তবে মালিকানা থেকে গেছে সরকারের হাতে। এই ৪০০ একর জমি ২০০৩ সালে ‘আইএমজি ভারত’ নামক এক বেসরকারি সংস্থাকে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের জন্য দেওয়া হয়। পরে সেই সংস্থার প্রতারণা ফাঁস হলে প্রকল্প বাতিল হয়। ২০২৪ সালে সুপ্রিম কোর্ট জানায়, এই জমি সরকারের।
বনসুরক্ষা বনাম কর্মসংস্থান (IT park in Telangana)
সরকারের যুক্তি—এই জমি থেকে যদি তথ্যপ্রযুক্তি হাব (IT park in Telangana) তৈরি করা হয়, তবে প্রায় ₹৫০,০০০ কোটি টাকার বিনিয়োগ এবং ৫ লক্ষেরও বেশি কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। কাঞ্চি গাচ্চিবওলি আইটি করিডর হায়দরাবাদের অন্যতম ব্যয়বহুল এলাকা, যেখানে সম্পত্তির মূল্য আকাশছোঁয়া। তবে পরিবেশবিদদের দাবি, উন্নয়ন অবশ্যই দরকার, কিন্তু সেটা হতে হবে পরিবেশকে রক্ষা করে। এই অরণ্যে ৭০০-রও বেশি গাছের প্রজাতি, ২৩৭ প্রজাতির পাখি, বহু বন্যপ্রাণীর অস্তিত্ব শুধুই তথ্য নয়, এ শহরের ফুসফুস রক্ষার জন্য অপরিহার্য। সরকারের যুক্তি—‘সব জায়গাতেই সাপ-ময়ূর থাকে’, তা নস্যাৎ করে আদালত বলেছে, স্রেফ প্রাণী থাকার কারণে নয়, তাদের বাসযোগ্য পরিবেশ থাকলেই সেটি সংরক্ষণের দাবি রাখে।
৪০০ একরের ভবিষ্যৎ (IT park in Telangana)
হায়দরাবাদে শুরু হওয়া এই বিতর্ক শুধু একটি শহরের প্রাকৃতিক সম্পদ রক্ষার প্রশ্ন নয়। এটি এক বৃহত্তর প্রশ্ন—উন্নয়নের ছুতোয় আর কতটা প্রকৃতি ধ্বংসের অনুমতি দেওয়া হবে? সুপ্রিম কোর্টের নির্দেশ আপাতত গাছেদের জন্য আশার আলো, কিন্তু চূড়ান্ত রায়ই বলবে এই ৪০০ একরের ভবিষ্যৎ।


