Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এসএসসি(SSC)-তে চাকরিহারা গ্রুপ ‘সি’, গ্রুপ ‘ডি’ কর্মীদের রাজ্য সরকারের যথাক্রমে ২৫ ও ২০ হাজার টাকার ভাতার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court )দায়ের হয়েছিল মামলা। এবার রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আরও একটি মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সোমনাথ মন্ডল সহ কয়েকজন বঞ্চিত চাকরিপ্রার্থী এই মামলাটি করেছেন। তাঁদের দাবি, নয় সব চাকরিপ্রার্থীদের ভাতা দেওয়া হোক না হলে রাজ্য এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করুক। আগামী ১০ জুন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা ভাতা ঘোষণা রাজ্যের(SSC)
এসএসসি(SSC)-তে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ কর্মীদের চাকরি বাতিল করলেও তাঁদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া এবং বেতন দেওয়ার নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা এই গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ কর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন। যতদিন পর্যন্ত না মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন গ্রুপ ‘সি’ কর্মীদের মাসে ২৫ হাজার এবং গ্রুপ ‘ডি’ কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য। ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টেরিম স্কিম ২০২৫’ প্রকল্পের অধীনে ওই ভাতা দেওয়া হবে। ইতিমধ্যেই গত শুক্রবার রাজ্যের পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এপ্রিল মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ বঞ্চিত চাকরিপ্রার্থীদের(SSC)
বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ রাজ্যের এই সিদ্ধান্তকে রীতিমতো চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলাকারীদের বক্তব্য, দুর্নীতির অভিযোগে সুপ্রিমকোর্ট সকলের চাকরি বাতিল করেছেন। তাহলে কেন তাদের ভাতা দেওয়া হবে? মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। আদালতের নির্দেশে সকলের চাকরি চলে গিয়েছে। তারপরও রাজ্য কী করে ভাতা দিতে পারে? এটা সম্পূর্ণ বেআইনি। ভাতা দিতে হলে সবাইকে দিতে হবে। এতে নির্দিষ্ট কারো অধিকার থাকতে পারে না।’
আরও পড়ুন: Waterlogged: হাসপাতালে হাঁটু সমান জল, ভাসছে ওষুধ! সোনামুখীতে স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র
রাজ্যের তরফ থেকে পাল্টা যুক্তি
রাজ্যের তরফ থেকে পাল্টা যুক্তি দেওয়া হয়েছে, রাজ্য সরকার চাকরিহারাদের প্রতি অত্যন্ত সংবেদনশীল ও মানবিক। এতদিন তাঁরা চাকরি করতেন। হঠাৎ করেই তাঁদের চাকরি চলে যাওয়ায় তার প্রভাব পরিবারের উপর পড়ছে। সকলেরই পরিবার আছে। রাজ্যের তরফে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হয়েছে। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এটা সাময়িক সিদ্ধান্ত। এটি অসুবিধা হওয়ার কোনও কারণ নেই।’


