Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভেঙ্কটপতি রাজু (Vaibhav Should Wait) বিশ্বাস করেন যে ১৪ বছর বয়সী আইপিএল সেনসেশন বৈভব সূর্যবংশীকে জাতীয় দলের জন্য বিবেচনা করার আগে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে হবে।
এখনই নয় তুলনা শচিনের সঙ্গে, মত প্রাক্তন স্পিনারের (Vaibhav Should Wait)
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার ভেঙ্কটাপতি রাজু (Vaibhav Should Wait) মনে করেন, ১৪ বছর বয়সে আইপিএল মাতিয়ে দেওয়া বৈভব সূর্যবংশীকে আগে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে হবে, তারপরে জাতীয় দলে সুযোগের দাবি করা যেতে পারে। ২০২৫ সালের আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গোটা ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছে বৈভব। তার এই উত্থানে অনেকেই তাকে তুলনা করছেন কিংবদন্তি শচিন তেন্ডুলকরের সঙ্গে। তবে এক সাক্ষাৎকারে রাজু বলেন, “এই ছেলেটার হাতে অনেক সময় আছে। এখন ওর উচিত অনূর্ধ্ব-১৯ এবং ঘরোয়া ক্রিকেটে ভাল খেলা। তবেই জাতীয় দলের তাকে ভাবা যাবে।”
“সাদা বলের ক্রিকেটে প্রতিভা দেখা গেছে, এবার চারদিনের ম্যাচে নিজেকে প্রমাণ করুক” (Vaibhav Should Wait)
রাজু বলেন (Vaibhav Should Wait), “হ্যাঁ, ওর হাতে অনেক সময় আছে। ওকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভাল খেলতে হবে। চারদিনের ম্যাচে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করতে হবে। আমরা ওর প্রতিভা ইতিমধ্যেই সাদা বলের ক্রিকেটে দেখে ফেলেছি। কিন্তু লাল বলের ক্রিকেটেও ওর সামর্থ্য প্রমাণ করতে হবে। তাড়াহুড়োর কিছু নেই।”
শচিনের মতো ধারাবাহিক হওয়ার পরামর্শ
রাজু স্পষ্টভাবে জানান, এই মুহূর্তে বৈভবকে শচিনের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। কারণ, তেন্ডুলকর জাতীয় দলে আসার আগে ঘরোয়া ক্রিকেটে একের পর এক বড় ইনিংস খেলেছিলেন। রাজু বলেন, “সবকিছু নির্ভর করে ধারাবাহিকতার উপর। সচিনের কথা বললে দেখবেন, রঞ্জি ট্রফিতে ডেবিউতেই সেঞ্চুরি, দুলিপ ট্রফিতে সেঞ্চুরি, রেস্ট অব ইন্ডিয়ার হয়ে সেঞ্চুরি। সবকটাই তিন বা চার বা পাঁচ দিনের ম্যাচ। তো সেইভাবে তাকেও সময় দিতে হবে। খেলুক, পারফর্ম করুক। তারপর যদি মনে হয় ও সত্যিই জাতীয় দলের যোগ্য, তখন অবশ্যই সুযোগ দেওয়া উচিত।”
বৈভবের ভক্ত এখন নাসের হুসেনও
আইপিএল মাতানোর পর বৈভব সূর্যবংশীর ভক্তের তালিকায় যোগ দিয়েছেন অনেকেই। শচিন তেন্ডুলকর থেকে শুরু করে ফর্মুলা ওয়ান তারকা অস্কার পিয়াস্ত্রি, সবাই মুগ্ধ। এবার সেই তালিকায় নাম লেখালেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনও। স্কাই স্পোর্টস ক্রিকেট-কে দেওয়া সাক্ষাৎকারে হুসেন বলেন, “এটা অবিশ্বাস্য। সচিন তেন্ডুলকরের উত্থানের কথা মনে পড়ে যায়, কিন্তু এটাও তাকে ছাপিয়ে গেছে বলা যায়। ১৪ বছর বয়সে এরকম ব্যাটিং… মানুষ ভাবছে—আমরা তখন কী করছিলাম! আমি তো তখন অনূর্ধ্ব-১৫ দলে ছিলাম, কিছু রান করার চেষ্টা করছিলাম। আর এই ছেলে বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করছে। ওর দেখে মনে হচ্ছে যেন ওর জন্যই এই মঞ্চ।”
আরও পড়ুন: Angelo Mathews: টেস্ট ম্যাচ কমে যাচ্ছে শ্রীলঙ্কার, ক্ষোভ উগরে দিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস
বিহারের হয়ে ইতিহাস গড়া প্রতিভা
নাসের আরও বলেন, “এটাই ভারতীয় ক্রিকেটের গল্প। এত গভীরে প্রতিভা আছে। আইপিএল এখন এমন সব জায়গায় ছড়িয়ে পড়ছে, যেখানে আগে আন্তর্জাতিক মানের ক্রিকেটার তেমন আসত না। ও বিহার থেকে এসেছে, যেখান থেকে আন্তর্জাতিক ক্রিকেটার খুব বেশি উঠে আসেনি। ওর সামনে দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে।”


