Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ ৩০ (Amabasya Astrology) জুলাই। এই দিনটি জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনেই ঘটেছে এক উল্লেখযোগ্য জ্যোতিষীয় ঘটনা, বুধ গ্রহের অস্ত যাত্রা। জ্যোতিষ অনুসারে, বুধ শিক্ষা, যুক্তি, বুদ্ধি, যোগাযোগ, কৌশল এবং কথা বলার ক্ষমতার প্রতীক। এই গ্রহের অবস্থান পরিবর্তন বা দুর্বলতা আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে।
অনাকাঙ্ক্ষিত সময়ের সূচনা (Amabasya Astrology)
গত ২৪ জুলাই সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে (Amabasya Astrology) বুধ কর্কট রাশিতে (চন্দ্রের রাশি) অস্ত গিয়েছে। এই অস্তযাত্রা বেশ কিছু রাশির জন্য অনাকাঙ্ক্ষিত সময়ের সূচনা করেছে। এই অবস্থান পরিবর্তন বিশেষভাবে মেষ, মিথুন, কর্কট ও সিংহ রাশির জাতকদের উপর প্রভাব ফেলবে।
মেষ রাশি (Amabasya Astrology)
বুধ এই রাশির তৃতীয় এবং দ্বাদশ ভাবের (Amabasya Astrology) অধিপতি। এখন বুধ চতুর্থ ঘরে অস্ত গিয়েছে, যা আপনাকে কাজে পিছিয়ে দিতে পারে। কর্মক্ষেত্রে বাধা আসতে পারে এবং আপনি অনেক ভালো সুযোগ হাতছাড়া করতে পারেন। চাকরিজীবীদের মধ্যে মানসিক অশান্তি তৈরি হতে পারে। তবে হতাশ হবেন না, কারণ এই সময় অস্থায়ী। ধৈর্য ধরলে সুসময় ফিরে আসবে।
মিথুন রাশি
এই রাশির জাতকদের জন্য সময়টা পেশাগত দিক থেকে কিছুটা অনিশ্চিত। বুধের প্রভাবে চাকরি বা কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। নিজের কাজে আপনি সন্তুষ্ট হবেন না, বিরক্তি আসবে। যদি কোনও বড় আর্থিক চুক্তি করেন, খুব ভালো করে ভেবে সিদ্ধান্ত নিন। ভুল সিদ্ধান্তে ক্ষতি হতে পারে।

কর্কট রাশি
আপনার রাশিতে বুধের অস্ত যাত্রা সরাসরি প্রভাব ফেলতে পারে। চাকরিতে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে আয়ের পথেও কিছুটা বাধা আসতে পারে। যেকোনো পরিস্থিতিকে ইতিবাচকভাবে নেওয়ার চেষ্টা করুন। নিজের উপর আস্থা বজায় রাখলে এই সময়ও আপনি অতিক্রম করতে পারবেন।
আরও পড়ুন: Daily Horoscope: আনন্দে কাটবে দিন, চনমনে থাকবেন, জানুন আজকের রাশিফল…
সিংহ রাশি
বুধ এই রাশির জন্য দ্বাদশ ঘরে অস্ত গিয়েছে, যা হঠাৎ আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। ব্যক্তিগত জীবনে টানাপোড়েন দেখা দিতে পারে। ব্যবসা ও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ আসতে পারে। বড় আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। সাবধানতাই আপনার রক্ষাকবচ।


