Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এক সময়ের দুর্ভিক্ষ ও অনাহারের প্রতীক (Ravan Dhara Water Falls) কালাহান্ডি আজ বদলে গিয়েছে একদম অন্য রূপে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ওড়িশার এই অংশে আজ পর্যটন বিকাশের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। আর এই অঞ্চলের অন্যতম রত্ন হল রাবণধারা জলপ্রপাত।
অপার দৃশ্যপট (Ravan Dhara Water Falls)
বর্ষা আসতেই প্রকৃতি যেন নিজেকে সাজিয়ে তোলে নতুন (Ravan Dhara Water Falls) করে। ঘন অরণ্যের গহিনে রাবণধারার ছোট-বড় জলপ্রপাতগুলি সেই সাজেরই এক অপূর্ব নিদর্শন। এখানে রয়েছে ‘বড় রাবণধারা’ ও ‘সানা রাবণধারা’ নামে দুটি প্রধান জলপ্রপাত। যদি ট্রেকিংয়ের প্রতি ঝোঁক থাকে, তবে ‘উপর রাবণধারা’ পৌঁছেও মিলবে নিসর্গের এক অপার দৃশ্যপট।
ডুয়ার্সের কোনও ছোট গ্রাম? (Ravan Dhara Water Falls)
রাবণধারায় শুধুই জলপ্রপাত নয়, রয়েছে আরও অনেক (Ravan Dhara Water Falls) কিছু। ঘন সবুজ পাহাড়, মেঘে ঢাকা আকাশ, বৃষ্টিস্নাত বনাঞ্চল-সব মিলে এখানকার পরিবেশ উত্তরবঙ্গের ডুয়ার্সের কোনও ছোট গ্রামকে মনে করিয়ে দেয়। বর্ষায় এই দৃশ্য হয় আরও জীবন্ত। তাই প্রকৃতির নীরবতা ও সৌন্দর্যকে উপভোগ করতে চাইলে এই সময়টিই সবচেয়ে উপযুক্ত।
বৃষ্টিভেজা পাহাড়ি প্রকৃতি
রাবণধারার কাছাকাছিই রয়েছে ওড়িশা ইকো ট্যুরিজম ডিপার্টমেন্ট পরিচালিত নেচার ক্যাম্প। সেখানেই থাকতে পারেন আপনি। পরিবেশ-বান্ধব এই কটেজগুলিতে থেকে আপনি সরাসরি অনুভব করতে পারবেন বৃষ্টিভেজা পাহাড়ি প্রকৃতি। শহরের কোলাহল থেকে দূরে, এখানে সময় যেন থেমে যায়।
আরও পড়ুন: Bangladeshi Model Arrested: বাংলাদেশি হয়েও ভারতের আধার-ভোটার! গ্রেফতার অভিনেত্রী!
ছোট বন্যপ্রাণের ভরপুর
এখানকার জঙ্গল বাঘ বা ভালুকের নয় ঠিকই, কিন্তু পাখি ও ছোট বন্যপ্রাণে ভরপুর। পাখি দেখার জন্যও রাবণধারা অত্যন্ত জনপ্রিয়। রয়েছে একটি ছোট চিলড্রেন্স পার্ক এবং স্থানীয়দের কাছে এটি একটি পিকনিক স্পট হিসেবেও পরিচিত, বিশেষত শীতকালে।রাবণধারা ছাড়াও ঘুরে নিতে পারেন আশেপাশের ভাতংপাদর জলাধার, ডোখরিচঞ্চরা ও সাসপাদর জলপ্রপাত। রয়েছে কারলাপাত অভয়ারণ্য, যদিও বর্ষায় সেখানে প্রবেশের অনুমতি সব সময় মেলে না, আগে থেকে জেনে যাওয়া ভাল।
কীভাবে যাবেন?
সবচেয়ে কাছের বড় শহর ভবানীপাটনা। হাওড়া থেকে সমলেশ্বরী এক্সপ্রেস ধরলে নরলা রোড স্টেশনে পৌঁছাতে সময় লাগে প্রায় ১৪ ঘণ্টা। সেখান থেকে গাড়িতে রাবণধারা ৩৮ কিলোমিটার। ভুবনেশ্বর হয়ে বাস বা ট্রেনে ভবানীপাটনা পৌঁছেও কালাহান্ডি ঘোরা যায়।

কোথায় থাকবেন?
ভবানীপাটনায় বেশ কিছু হোটেল রয়েছে, তবে প্রকৃতির আরও কাছে থাকতে চাইলে ওড়িশা ইকো ট্যুরিজমের কটেজই উপযুক্ত। খাওয়া-দাওয়ার ব্যবস্থাও রয়েছে। একটু উৎসাহ নিয়ে বেরিয়ে পড়লেই বর্ষার রূপে মোড়া রাবণধারা আপনার মন ভরিয়ে দেবে নিঃসন্দেহে।


