Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২১ সালে হইচই এ মুক্তি পেয়েছিল ‘ইন্দু ‘ (Indu 3) সিরিজটি। রহস্য রোমাঞ্চে ভরা এক নতুন সিরিজ, যা দর্শকদের মন কেড়ে নিয়েছিল। ইন্দুর চরিত্রে ইশা সাহার (Ishaa Saha) অভিনয় ছিল দুর্দান্ত। সম্প্রতি একটি মজাদার ভিডিও সামনে এসেছে । এই ভিডিওর মধ্যে দিয়ে ‘ইন্দু ৩’ শুটিং শুরুর কথা জানানো হয়েছে । কবে আসছে ‘ইন্দু ৩’ ? ইন্দুর চরিত্রে কে থাকছেন?
রহস্যে ভরা জীবন (Indu 3)
২০২১ তে ‘ ইন্দু’ মুক্তি পায় (Indu 3)। সিরিজটি শুরু হয় ইন্দুর বিয়ে নিয়ে। ‘ ইন্দু’র চরিত্রে অভিনয় করেন ইশা সাহা (Ishaa Saha)। বিয়েতে একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে থাকে। যা ইন্দুকে টেনে নিয়ে যায় তার হবু শ্বশুরবাড়ির দিকে। বিয়ে হয় ইন্দুর । তবে রহস্যের সমাধান না করেই শেষ হয়ে যায় ‘ ইন্দু’। তারপর ‘ ইন্দু’র অসমাপ্ত গল্প নিয়ে আসে ‘ইন্দু ২’ । তাতেও রহস্য সমাধান পাওয়া গেল না। অবশেষে সমস্যা সমাধান করতে আসছে ‘ইন্দু ৩’ ।
ভিডিওতে কৌতূহল (Indu 3)
২০২১ থেকে ২০২৫ সময় লেগে গেল ইন্দুর রহস্যের সমাধান করতে (Indu 3) ! অর্থাৎ ২০২১ তে ‘ ইন্দু’ , ২০২৩ এ ‘ইন্দু ২ ‘ ও সবশেষে ২০২৫ এ শুটিং শুরু হতে চলেছে ‘ইন্দু ৩’ এর। ইন্দু চরিত্রে ইশা রহস্যর সমাধান করবেন বলে শোনা গিয়েছে। ‘ইন্দু ৩’ এর একটি মজাদার ভিডিও সামনে এসেছে। যেটার মধ্য দিয়ে দর্শকের কৌতূহল তুলে ধরা হয়েছে। অর্থাৎ দর্শক যে কতটা কৌতূহল নিয়ে রয়েছে ইন্দুর সমস্যা সমাধান দেখার জন্য, তা এই ভিডিওটি দেখলে বোঝা যায়।
অভিনয়ে কারা থাকছেন ?
ইন্দু সিরিজটি শুরু হয়েছিল ইন্দুর চরিত্রকে কেন্দ্র করে। ইন্দুর বর হিসাবে দেখা গিয়েছিল অভিনেতা চন্দ্রনিভ মুখোপাধ্যায়কে (Chandraniv Mukhopadhyay)। তবে ইন্দুর চরিত্র যেহেতু ইশা সাহাকে (Ishaa Saha) দেখা গিয়েছিল ,তাই এবারেও ইশাকে দেখা যাবে বলে আশা করছেন অনুরাগীরা। এছাড়াও থাকতে পারেন মিমি দত্ত (Mimi Dutta), মানালি মনীষা দে (Manali Dey), মানসী সিনহা (Manasi Sinha) ও সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhay)।
আরও পড়ুন: SIR Protest March: দিল্লিতে বিক্ষোভে উত্তাল বিরোধীরা, অসুস্থ মহুয়া-মিতালি!
দিন গোনা শুরু
এই পুজোয় ‘ইন্দু ৩’ এর স্ট্রিমিং শুরু হবে বলে জানা গিয়েছে। ইন্দু ৩ এর শুটিং শুরুর মজাদার ভিডিও সামনে আসতেই, দর্শকদের মধ্যে যেন দিন গোনা শুরু হয়েছে । সাথে দেখার অপেক্ষা ‘ ইন্দু ৩’ এ কী কী টুইস্ট আসতে চলেছে ? আসলে ইন্দুর সমস্যা সমাধানের অপেক্ষায় বহুদিন ধরে রয়েছে দর্শক। এবার দেখার আদৌ সমস্যার সমাধান হবে, নাকি আরও সমস্যা তৈরি হবে।


