Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যেকোনো অনুষ্ঠানে মিষ্টি থাকবেনা, তা কি আবার হয় নাকি (Ghewar Recipe)। ভারতীয়দের তো আবার অঞ্চল ও অনুষ্ঠান বিশেষে মিষ্টিরও প্রকারভেদ হয়। তেমনই শ্রাবণ মাসে ভারতবর্ষজুড়ে তৈরী হয় এমন এক মিষ্টি, যা খেতে সুস্বাদু ও দেখতেও অসাধারণ। এই মিষ্টির নাম ঘেওর। রাজস্থানি এই মিষ্টি জানেন বাড়িতে বানায় কীভাবে?
কী কী লাগবে? (Ghewar Recipe)
(৬-৮টি ঘেওরের জন্য)
- ময়দা – ২ কাপ
- ঘি –১/২ কাপ (গলানো)
- ঠান্ডা জল – প্রয়োজন মতো (Ghewar Recipe)
- বরফের টুকরো – কিছুটা
- দুধ – ১/৪ কাপ
- লেবুর রস – ১ চা চামচ
- বেকিং পাউডার – ১/৪ চা চামচ
- চিনির সিরা – ২ কাপ চিনি + ১ কাপ জল
- এলাচ গুঁড়ো – ১ চা চামচ
- জাফরান – কয়েকটা সুতো
- পেস্তা/বাদাম কুচি – সাজানোর জন্য
- ঘি/তেল – ভাজার জন্য (ঘি ব্যবহার করলে স্বাদের জন্য আরও ভাল)
বানাবেন কীভাবে? (Ghewar Recipe)
ব্যাটার তৈরি:
১. একটি বড় বাটিতে ঠান্ডা জল এবং বরফের টুকরোর সঙ্গে গলানো ঘি দিন (Ghewar Recipe)। এবার ধীরে ধীরে ময়দা দিন এবং বিট করুন।
২. এরপর দুধ, লেবুর রস ও বেকিং পাউডার মেশান। ব্যাটার যেন একদম পাতলা ও মসৃণ হয় – প্রায় প্যানকেক ব্যাটারের মতো।

সিরা তৈরি:
১. একটি পাত্রে চিনি ও জল দিয়ে ফুটিয়ে নিন।
2. ৫-৬ মিনিট ফুটিয়ে নিন, একতার সিরা তৈরি হলে এলাচ গুঁড়ো ও জাফরান দিন।
ঘেওর ভাজা:
১. একটি গভীর পাত্রে (ভারী তলা হলে ভালো) পর্যাপ্ত পরিমাণে ঘি বা তেল গরম করুন।
২. যখন তেল মাঝারি গরম হবে (না খুব গরম, না খুব ঠান্ডা), তখন একটি ছোট চামচ দিয়ে ব্যাটার গরম তেলে ফোঁটার মতো ঢালুন।
৩. ব্যাটার তেলে পড়েই বুদবুদের মতো চারপাশে ছড়িয়ে পড়বে, সেটাই সঠিক। কিছুক্ষণ অপেক্ষা করে আরও ব্যাটার দিন।
৪. যখন গোল ও খানিকটা লালচে হয়ে যাবে, তখন তেল থেকে তুলে নিন।
আরও পড়ুন: Dehydration: চুপিসারে ক্ষতি করছে, জেনে নিন ৮টি লক্ষণ কি কি!
ভাজা ঘেওরের ওপর গরম সিরা ঢেলে দিন, বাদাম-পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।


