Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজো শুরু হাতে আর মাত্র দেড় মাস (Healthy lifestyle)। এই সময়টাই ত্বক ও চুলের যত্ন নেওয়ার সেরা সুযোগ। গ্ল্যামারাস লুকে নজর কাড়তে এখন থেকেই খাদ্যাভাসে পরিবর্তন আনা জরুরি। সামনেই তো পুজো, ত্বক ও চুলের যত্ন নেবেন কিভাবে জেনে নিন… বিশেষজ্ঞরা বলছেন, কার্বোহাইড্রেট ও ভাজা খাবার যতটা সম্ভব কমিয়ে দিতে হবে। মেকআপের পরিবর্তে ভরসা রাখতে হবে প্রাকৃতিক উপায়ে। আর এই প্রাকৃতিক যত্নের অন্যতম মাধ্যম হতে পারে পুষ্টিকর স্মুদি।
মাচা প্রোটিন স্মুদি (Healthy lifestyle)
উপকরণ: ১ চামচ মাচা পাউডার, ১-২টি খেজুর, ১ স্কুপ ভ্যানিলা প্রোটিন, ১ স্কুপ কোলাজেন পেপটাইড, ১ কাপ চিনি ছাড়া কাঠবাদামের দুধ, ১-২ চামচ আমন্ড বাটার।
প্রণালী: সব উপকরণ ব্লেন্ড করে আইস কিউব মিশিয়ে ঠান্ডা পরিবেশন করুন। এক গ্লাসে মিলবে প্রায় ৩০-৩৫ গ্রাম প্রোটিন, যা হজম ভালো রাখার পাশাপাশি ত্বকও উজ্জ্বল রাখবে।
মিক্সড ব্যাগ স্মুদি (Healthy lifestyle)
উপকরণ: বিটরুট ১টি, গাজর ১টি, আপেল ১টি, শসা ১টি, সামান্য লেবুর রস।
প্রণালী: সব উপাদান ছোট টুকরো করে কেটে ১ কাপ জলের সঙ্গে ব্লেন্ড করুন। শেষে লেবুর রস মিশিয়ে পরিবেশন করুন। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-এজিং খনিজ।
ওয়াটারমেলন স্মুদি
উপকরণ: দানা ছাড়া তরমুজ ৩ কাপ, দুধ ১ কাপ (অথবা আমন্ড/সয়া মিল্ক), টক দই ৩ টেবিল চামচ, পুদিনাপাতা, চিনি বা মেপেল সিরাপ স্বাদমতো।
প্রণালী: তরমুজের টুকরো ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর দুধ, দই, পুদিনা ও মিষ্টি দিয়ে ব্লেন্ড করুন। উপরে ফ্রোজেন তরমুজ ও স্লাইস সাজিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন: Shukra Gochar 2025: শুক্রের গোচরে পুজোর আগেই কপাল খুলতে চলেছে তিন রাশির
বিশেষজ্ঞদের মতে, রোজের খাদ্যতালিকায় এই ধরনের স্মুদি রাখলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে, হজমপ্রক্রিয়া ভালো থাকবে এবং পুজোর সময় ত্বক পাবেন স্বাভাবিক ঔজ্বল্য।


