Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার দেশে লঞ্চ হয়েছে Lava Blaze AMOLED 2 5G ফোন। এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। জেনে নিন এর ফিচার কী কী এবং দাম কত (Lava Phone)।
Lava Blaze AMOLED 2 5G (Lava Phone)
ভারতের নিজস্ব সংস্থা হলো লাভা। এবার লাভা নিয়ে এলো ভারতের বাজারে নতুন ফোন। লঞ্চ হয়েছে Lava Blaze AMOLED 2 5G ফোন। এই ফোনে থাকছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৬০ চিপসেট তাছাড়া ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা ছাড়াও থাকছে ৬ জিবি সাপোর্ট (Lava Phone)।
Lava Blaze AMOLED 2 5G ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই ফোন ৭.৫৫ মিলিমিটার পুরু, ওজন প্রায় ১৭৪ গ্রাম।
Lava Blaze AMOLED 2 5G ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে এলইডি ফ্ল্যাশ রয়েছে। ফোনে থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকবে লাভার এই ফোনে। Lava Blaze AMOLED 2 5G একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। তাছাড়াও এই ফোনে থাকছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট (Lava Phone)।

আরও পড়ুন: Bengali Cinema: হিন্দি সিনেমার গ্রাসে বাংলা ইন্ডাস্ট্রি, মারাত্মক সিদ্ধান্ত টলিউডের
এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড ১৫-র সাপোর্ট, আপগ্রেড হওয়ার পর এতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৬-র সাপোর্ট। ফোনের ডিসপ্লেতে এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে। স্ক্রিনের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।
ফেদার হোয়াইট এবং মিডনাইট ব্ল্যাক-এই দুই রঙের ফোন লঞ্চ হয়েছে। যার ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা (Lava Phone)।
অনলাইন সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে লাভার এই ফোন। ফোন কিনতে পারবেন ১৬ আগস্ট থেকে। ফোন কেনার পর বাড়িতেই অনেকে পরিষেবা প্রদান করবে এই সংস্থা (Lava Phone)।


