Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টিম আল নাসের ও FC গোয়া একই গ্রূপে (Cristiano Ronaldo)। তবে কি এবার ভারতে আসতে দেখা যাবে এই পর্তুগিজ় মহাতারকাকে?
আল নাসের ও এফসি গোয়া একই গ্রূপে (Cristiano Ronaldo)
দ্বিতীয়বারের জন্য ভারতে পা রাখতে চলেছে মেসি। গোটা ভারত সেই উত্তেজনায় এখন প্রহর গুনছে। সব কিছু ঠিক থাকলে এই বছরের শেষে ভারতে আসছেন লিওনেল মেসি। এবার নাম শোনা গেলো আরও একজন মহাতারকার, তিনি আর কেও নন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।
শুক্রবার সকালে এসিএল টু’য়ের গ্রুপ বিন্যাস প্রকাশিত করা হয়েছে। AFC চ্যাম্পিয়ন্স লিগ টু-তে একই গ্রুপে পড়ল আল নাসের ও এফসি গোয়া যার ফলে ভারতে খেলতে আসার সম্ভাবনা তৈরী হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এই খেলার গ্রুপ সি’তে রয়েছে মোহনবাগান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’য়ের গ্রুপ পর্বে মোহনবাগান খেলবে ইরানের সেপাহান এসসি, জর্ডনের আল হুসেইন ও তুর্কমেনিস্তানের আহাল এফসির বিরুদ্ধে। হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে প্রত্যেক দল। অন্যদিকে গ্রুপ ডি’তে রয়েছে এফসি গোয়া। ওই গ্রুপে আল নাসের ছাড়াও রয়েছে আল জাওরা এসসি এবং এফসি ইস্তিকলোল (Cristiano Ronaldo)।

আরও পড়ুন: Trump On India Pakistan : ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব তাঁর, ফের দাবি করলেন ট্রাম্প
নিয়ম অনুযায়ী, অ্যাওয়ে ম্যাচ খেলতে গোয়ায় আসবে আল নাসের আর তার থেকেই তৈরী হয়েছে রোনাল্ডোর ভারতে আসার সম্ভাবনা। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী রোনাল্ডোকে সামনে থেকে দেখার স্বাদ থেকে বঞ্চিত থাকবে ভারতীয় সমর্থকরা। চুক্তি অনুযায়ী আল নাসের খেলতে আসলেও ভারতে খেলতে আসবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর প্রধান কারণ হলো বয়স। সেই কারণেই এই ম্যাচ তিনি খেলতে আসবেন না বলে জানা যাচ্ছে। ট্রাভেল টাইম কমানোর জন্যই আল নাসেরের হয়ে কোনও অ্যাওয়ে ম্যাচ তিনি খেলবেন না (Cristiano Ronaldo)।
গতবার এসিএল ২’তে মুম্বই সিটি এফসির সঙ্গে একই গ্রুপে ছিল আল হিলাল। সেসময়ে আল হিলালে ছিলেন ব্রাজিলীয় তারকা নেইমার। কিন্তু চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারেননি তিনি। ফলে নেইমারের ফুটবল দেখা থেকে বঞ্চিত ছিল ভারত। আগের বছর নেইমার আর এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা সামনে থেকে দেখার থেকে বঞ্চিত হলো ভারতীয় ফুটবলপপ্রেমীরা (Cristiano Ronaldo)।


