Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অযোগ্যদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিক্ষক না হলেও অন্তত গ্রুপ সি-র চাকরিতে নিয়োগের ভাবনা (Mamata Banerjee)। ১০ বছর শিক্ষকতা করার পরেও যাঁদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে, তাঁদের নিয়ে আইনত আলোচনা চলছে বলেও জানালেন মুখ্যমন্ত্রী।
শিক্ষক নিয়োগ নিয়ে টানাপোড়েন চলছেই
২০১৬ সালের নিয়োগ প্যানেল সুপ্রিম কোর্টে বাতিল হওয়ার পর আদালতের নির্দেশে ‘যোগ্য’, ‘অযোগ্য’ তালিকা প্রকাশিত হয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগের জন্য আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হবে। ‘দাগি’র তালিকায় থাকা ১৮০৬ জন পরীক্ষায় অংশ নিতে পারবেন না। তবে তাঁদের পাশে আইনিভাবে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে এতদিন স্কুলে পড়ানোর পরও কয়েকজনকে ‘অযোগ্য’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে। তাঁদের জন্য আইনজীবীদের পরামর্শ নিচ্ছি (Mamata Banerjee)। শিক্ষক হিসেবে না হোক, গ্রুপ সি পদে যদি চাকরি করতে পারে, সেই ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে।”

নেওয়া হচ্ছে আইনি পরামর্শ
তিনি বলেন, ১০ বছর শিক্ষক হিসাবে কাজ করার পরেও যাঁদের আজ অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে, আমরা তাঁদের নিয়ে আইনত আলোচনা করছি। আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী হয়তো তাঁরা আর শিক্ষক হতে পারবেন না, কিন্তু তাঁরা যাতে অন্তত গ্রুপ সি-র চাকরি পান, তার ব্যবস্থা করার চেষ্টা করছি। তাঁদের হতাশ হতে বারণ করব। কারণ, আমাদের সরকার মানবিক সরকার। আমরা রাজনীতি দেখে কাজ করি না, মানুষের কথা ভেবে কাজ করি (Mamata Banerjee)।
আরও পড়ুন: Amit Mishra: ক্রিকেটকে বিদায় জানালেন আরও এক অভিজ্ঞ বোলার
চাকরিহারা শিক্ষকের কটাক্ষ
শিক্ষক না হলেও ‘অযোগ্য’দের গ্রুপ সি-তে নিয়োগের ভাবনাকে কটাক্ষ করতে ছাড়েননি চাকরিহারা শিক্ষক মেহবুব মন্ডল। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী এর আগেও পাশে থাকার বার্তা দিয়েছিলেন, কিন্তু ফল কিছুই মেলেনি।
পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
শিক্ষা-রাজনীতির টানাপোড়েনের চলছেই। এর মাঝেই অযোগ্যদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানিয়ে দিলেন, ‘অযোগ্য’ মানেই পরিত্যক্ত নয়। বিকল্প পদে চাকরির সম্ভাবনার দরজা এখনও পুরোপুরি বন্ধ নয়। এখন দেখার, বাস্তবে সেই প্রতিশ্রুতি কতটা রূপ পায় (Mamata Banerjee)।


