Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : রাজ্যে হাজার হাজার শিক্ষকের পদ ফাঁকা, অথচ নিয়োগ থমকে আইনি জটের জালে (Mamata Banerjee)। যোগ্য শিক্ষকের জীবন যখন অনিশ্চয়তার অন্ধকারে, তখন শিক্ষক দিবসের মঞ্চ থেকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সোজাসাপটা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিরোধীদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।
নাম না করে বিরোধীদের কটাক্ষ (Mamata Banerjee)
রাজ্যে এখনও ৫৬ হাজারের বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে ৩৫,৭২৬টি পদের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বাকি ২১ হাজার নিয়োগ প্রক্রিয়া এখনও হাতে রয়েছে। তারই মধ্যে নিয়োগ নিয়ে আইনি জটিলতা পরিস্থিতিকে জটিল করে তুলেছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। নাম না করে বিরোধীদের কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা নিয়োগ করতে গেলেই কেউ না কেউ কোর্টে গিয়ে স্টে করিয়ে দেয়। হাজার হাজার মানুষের ভবিষ্যৎ ঝুলে যায়।’
তিনি বলেন, আমরা নিয়োগ করতে চাই। কিন্তু আইনের জটিলতায় হচ্ছে না। যাঁরা আইনকে বেলাইন করে দিয়েছেন, তাঁদের জন্য হচ্ছে। আদালতকে দোষ দেব না। আমাদেরই মধ্যে কিছু কিছু লোক আছে, তাঁদের জন্য এমন হচ্ছে। কত লোকের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। যাঁরা চাকরি করতেন তাঁদের জন্য আমরা ইতিমধ্যেই ভাবছি। তাঁদের কথা ভেবেই বয়সসীমা বৃদ্ধির কথা ভাবা হয়েছে। আমাদের হাত-পা বাঁধা। কিন্তু আমরা তাঁদের সুযোগ দিচ্ছি, যাতে তাঁরা পরীক্ষা দিয়ে চাকরিতে ফিরতে পারেন (Mamata Banerjee)।

বিকল্প পথের ভাবনা মুখ্যমন্ত্রীর
যাঁদের চাকরি বাতিল হয়েছে, অথচ যাঁরা ‘আনটেন্ডেড’ অর্থাৎ স্পষ্টভাবে কোনও দুর্নীতির অভিযোগে নাম নেই, তাঁদের জন্য ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হচ্ছে, এবং অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে, বলেও জানান মুখ্যমন্ত্রী। তবে যাঁরা শিক্ষকের চাকরিতে ফিরতে পারবেন না, তাঁদের জন্য বিকল্প রাস্তাও ভাবা হচ্ছে বলে জানান তিনি।
দুর্নীতির অভিযোগে চাকরি বাতিল, আদালতের রায়, তার জেরে ভবিষ্যৎ বিপন্ন প্রজন্ম। এই জটিল আবহে মুখ্যমন্ত্রীর বৃহস্পতিবারের বার্তা অনেকের কাছেই এক নতুন দিশা দেখাচ্ছে। তবে সেই দিশা আদৌ বাস্তবের মাটিতে কতটা সফল হয়, তা বলবে সময় (Mamata Banerjee)।


