Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতে সোনা কেবলমাত্র একটি (Gold Rate) অলঙ্কার নয়, বরং আবেগ, ঐতিহ্য এবং নিরাপদ বিনিয়োগের অন্যতম প্রতীক। বিশেষ করে উৎসবের মরসুমে- যেমন দুর্গা পুজো, ধনতেরস বা বিবাহের সময়- সোনা কেনার প্রবণতা অনেকটাই বেড়ে যায়। এবছরও তার ব্যতিক্রম নয়। তবে পুজোর আগে সোনার দাম সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে।
সোনা কেনার রীতি ও তাৎপর্য (Gold Rate)
বহুকাল ধরেই সোনাকে শুভ শক্তির প্রতীক হিসেবে ধরা হয় (Gold Rate)। দুর্গাপুজোর মতো শুভ সময়ে বহু মানুষ সোনা কেনেন বা উপহার দেন। অনেকে আবার সোনাকে ভবিষ্যতের নিরাপদ সঞ্চয় হিসেবেও বিবেচনা করেন। বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘমেয়াদে সোনায় বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যায়, যদিও অলংকারের জন্য সোনা কেনা তুলনায় ব্যয়বহুল হয়ে দাঁড়ায়।
আজকের সোনার বাজারদর (Gold Rate)
বর্তমানে ২৪ ক্যারেট (৯৯.৫%) সোনার দাম প্রতি (Gold Rate) গ্রাম ১০,৯৪২ টাকা, যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ২২ ক্যারেট সোনা কিনতে হলে গুণতে হবে ১০,৩৯৫ টাকা প্রতি গ্রাম, আর বেচতে গেলে দাম দাঁড়াচ্ছে ৯,৯৫৭ টাকা। ১৮ ক্যারেট সোনার দর ৮,৫৩৫ টাকা প্রতি গ্রাম। রুপোর বাজারেও বড়সড় উত্থান দেখা যাচ্ছে- প্রতি কেজি রুপোর দর ১,২৬,০৮৭ টাকা। উল্লেখ্য, এই দরে ৩% জিএসটি যুক্ত নয়। অর্থাৎ চূড়ান্ত খরচ আরও কিছুটা বাড়বে।
বিনিয়োগের আগে সতর্কতা
যাঁরা সোনা বিনিয়োগের জন্য কেনেন- যেমন বার বা কয়েন, তাঁদের জন্য ২৪ ক্যারেট সোনা সবচেয়ে উপযুক্ত। তবে গয়না কেনার সময় অবশ্যই হলমার্ক দেখে নেওয়া প্রয়োজন। হলমার্ক হল সোনার বিশুদ্ধতার সরকারি স্বীকৃতি, যেখানে BIS-এর স্ট্যাম্প, ক্যারেট মান এবং প্রস্তুতকারকের কোড থাকে।
আরও পড়ুন: 18 September Horoscope: সূর্যের কন্যা রাশিতে গোচর, মুখোমুখি শনি-সূর্য, জানুন কার ভাগ্যে কী আছে লেখা?
স্বর্ণশিল্পীদের ভূমিকা
রাজ্যের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠিত করার জন্য ১৯৯৩ সালে গঠিত হয় ‘স্বর্ণশিল্প বাঁচাও কমিটি’। এই সংগঠন সোনার বাজারে স্বচ্ছতা ও স্বর্ণশিল্পীদের সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছে। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতির দায়িত্বে আছেন সমর কুমার দে।


