Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘মহালয়া’ মানেই দুর্গাপূজোর সূচনা (Mahishasuramardini)। কিন্তু প্রকৃত অর্থে মহালয়ার সঙ্গে দুর্গাপূজোর কোনও সরাসরি সম্পর্ক নেই। আমরা যেটিকে মহালয়া বলে উদযাপন করি, সেটি আসলে পিতৃপক্ষের শেষ দিন, যা মূলত পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ ও শ্রাদ্ধের জন্য নির্দিষ্ট।

মহালয়ার সঙ্গে মহিষাসুরমর্দিনীর বিভ্রান্তি! (Mahishasuramardini)
প্রতি বছর মহালয়ার ভোরে রেডিওয় শোনা যায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অমর কণ্ঠে “মহিষাসুরমর্দিনী” অনুষ্ঠান। বহু মানুষ ভেবে নেন এই অনুষ্ঠানটাই নাকি মহালয়া। কিন্তু বিষয়টি একেবারেই ভুল। এটি কেবলমাত্র একটি সাংস্কৃতিক ও ধর্মীয় আবহ সৃষ্টিকারী অনুষ্ঠান, যার সম্প্রচার মহালয়ার দিনে হয়ে আসছে। তবে মহালয়ার আসল তাৎপর্য ভিন্ন এটি পিতৃপক্ষের সমাপন দিবস।
মহালয়া শব্দের অর্থ কী? (Mahishasuramardini)
‘মহালয়া’ শব্দ এসেছে ‘মহৎ আলয়’ থেকে। হিন্দু ধর্মমতে এই সময়ে পিতৃপুরুষেরা পরলোক থেকে ইহলোকে আসেন সন্তানের তর্পণ ও পিণ্ডলাভের আশায়। পরিবারের প্রয়াত আত্মীয়দের শান্তির জন্য এই দিন তর্পণ, অন্ন-জল দান ও পিণ্ডদান করা হয়।
কর্ণ ও পিতৃপক্ষ কী? (Mahishasuramardini)
মহালয়ার প্রথার সঙ্গে মহাভারতের যোগও রয়েছে। যুদ্ধক্ষেত্রে মৃত্যুর পর কর্ণ স্বর্গে গেলে তাঁকে কেবল সোনা ও রত্নভোজন দেওয়া হয়। বিস্মিত কর্ণ প্রশ্ন করলে ইন্দ্র জানান, তিনি জীবনে সোনাদান করেছেন ঠিকই, কিন্তু কখনও পিতৃপুরুষদের তর্পণ বা অন্নজল দেননি। তখন কর্ণ ইন্দ্রকে বলেন, তাঁর পিতৃপরিচয় তিনি জানতে পেরেছিলেন যুদ্ধের আগের রাতে, যখন মা কুন্তী এসে সত্য উন্মোচন করেছিলেন। তাই তর্পণ করার সুযোগই পাননি। ইন্দ্র কর্ণকে পনেরো দিনের জন্য মর্ত্যে ফিরে গিয়ে তর্পণ করার অনুমতি দেন। সেই সময়কালকে বলা হয় পিতৃপক্ষ, যা শেষ হয় মহালয়ার দিনে।
কেন মহালয়া ‘শুভ’ নয়? (Mahishasuramardini)
মহালয়া দিনটি মূলত শ্রাদ্ধতিথি। পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ ও পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করার দিন। তাই এটিকে উৎসব বা শুভদিন হিসেবে দেখা ঠিক নয়। যেমন করে কারও প্রিয়জনের শ্রাদ্ধের দিনে কাউকে “শুভ শ্রাদ্ধ” বলা যায় না, তেমনি মহালয়ার দিনেও “শুভ মহালয়া” বলা যুক্তিসঙ্গত নয়।
আরও পড়ুন: Babughat to Gangasagar: তর্পণে উপচে পড়া জনসমাগমে কেমন কাটল মহালয়া?
বাঙালির সংস্কৃতিতে মহালয়ার তাৎপর্য নিঃসন্দেহে গভীর। একদিকে এটি পিতৃপক্ষ সমাপ্তির দিন, অন্যদিকে রেডিওয় মহিষাসুরমর্দিনীর মাধ্যমে দুর্গাপূজার আবহ তৈরি হয়। কিন্তু মহালয়াকে “শুভ” বলা উচিত নয়। এটি পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধার দিন, উৎসবের সূচক নয়



