Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘি নিয়ে চিরকালই এক দ্বিধা কাজ করে (Benefits of Ghee)। অনেকেই বলেন ঘি খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, আবার অন্যদিকে একদল বিশেষজ্ঞ ও আয়ুর্বেদের মতে ঘি হল এক অমূল্য খাদ্য উপাদান। ঘি-তে যেমন আছে শরীরের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যকর ফ্যাট, তেমনই রয়েছে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে ঘি খেলে শরীর ও ত্বক দু’দিক থেকেই লাভ হয়। তবে হ্যাঁ, পরিমিত মাত্রা বজায় রাখা জরুরি। এবার দেখা যাক, নিয়মিত ঘি খেলে ত্বকের কী কী উপকার মেলে।

অ্যান্টি-এজিংয়ের প্রাকৃতিক গুণ (Benefits of Ghee)
বয়স বাড়লে ত্বকে বলিরেখা, মেচেতা ও ঝুলে যাওয়া একেবারেই স্বাভাবিক। বাজারে প্রচুর অ্যান্টি-এজিং ক্রিম পাওয়া যায়, কিন্তু সেগুলি সবসময় কার্যকর নয়। ঘি-তে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের Free Radical নিয়ন্ত্রণে সাহায্য করে। এর ফলে অক্সিডেটিভ স্ট্রেস কমে যায় এবং ত্বকে বয়সের ছাপ দেরিতে পড়ে। দীর্ঘদিন ঘি খেলে ত্বক টানটান ও সতেজ থাকে।
ত্বকে প্রাকৃতিক জেল্লা আনে (Benefits of Ghee)
উজ্জ্বল ত্বক পেতে অনেকেই নানা রকম ফেসিয়াল, হাইলাইটার বা দামি প্রসাধনী ব্যবহার করেন। অথচ নিয়মিত অল্প পরিমাণ ঘি খেলে ভেতর থেকেই রক্তসঞ্চালন বাড়ে। এর ফলে মুখে স্বাভাবিক আভা ফুটে ওঠে। তাই বলা যায়, ঘি হল প্রাকৃতিক “গ্লো-বুস্টার”।
প্রদাহ ও জ্বালাপোড়া কমায় (Benefits of Ghee)
ঘি-তে প্রদাহনাশক গুণ আছে। যদি সূর্যের তাপে সানবার্ন হয়ে যায়, কিংবা অ্যালার্জি, ব্রণ বা ত্বকের প্রদাহ দেখা দেয়, ঘি খাওয়ার ফলে তা কমে যেতে পারে। শুধু তাই নয়, ঘি ত্বকের ভেতর থেকে শীতলতা আনে, ফলে চুলকানি বা অস্বস্তিও কমে।
আর্দ্রতা বজায় রাখে (Benefits of Ghee)
শুষ্ক ও খসখসে ত্বকের সবচেয়ে বড় সমস্যা হল আর্দ্রতার অভাব। ঘি এই জায়গায় দারুণ কাজ করে। বাইরে যতই ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন না কেন, যদি শরীরের ভেতরে আর্দ্রতার ঘাটতি থাকে, তবে ত্বক নিস্প্রভ হয়ে যাবে। ঘি শরীরের ভেতর থেকে ত্বকের আর্দ্রতা ধরে রাখে। ফলে ত্বক হয় নরম, মসৃণ ও কোমল।
আরও পড়ুন: Harry Kane: বায়ার্নের জার্সিতে ‘হ্যারি কেন’ ঝড়
অন্যান্য স্বাস্থ্যগুণের প্রভাব ত্বকে
ঘি শুধু ত্বক নয়, হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। যখন শরীর সুস্থ থাকে, তখন তার প্রতিফলন ত্বকেও পড়ে। তাই ত্বক সুন্দর রাখতে চাইলে সুস্থ শরীরেরও প্রয়োজন যা ঘি কিছুটা হলেও নিশ্চিত করে।



