Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালে দুর্গাপুজো শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) জীবনে একেবারে অন্যরকম। কারণ, এবারের পুজোতে তাঁর সঙ্গে রয়েছেন তাঁর এবং কাঞ্চনের কন্যা কৃষভি। নতুন সদস্যকে সঙ্গে নিয়ে শারদীয়া উৎসবে আনন্দে মেতে উঠেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। আর সঙ্গে আছে তাঁর চিরচেনা ভালবাসা , সিঁদুর খেলা। দশমীর দিন কেমন সাজে সাজবেন অভিনেত্রী? কী পরিকল্পনা করেছেন? এই দিন মেয়েকে কেমন সাজে সাজাতে চান তিনি?
সিঁদুর খেলা (Sreemoyee Chattoraj)
শ্রীময়ী (Sreemoyee Chattoraj) বরাবরই সিঁদুর খেলতে ভালোবাসেন। শুধু বিয়ের পর নয়, বিয়ের আগেও তিনি সিঁদুর খেলার আনন্দে মেতেছেন। এমনকি অন্তঃসত্ত্বা অবস্থাতেও দশমীর দিন তিনি সিঁদুর খেলেছেন আনন্দের সঙ্গে। এবারের পুজোতেও সেই ধারাবাহিকতা বজায় থাকছে, বলে জানান অভিনেত্রী। তবে এবার যেন তাঁর অনুভূতি আরও অনেক বেশি আবেগপ্রবণ, কারণ এবারে তাঁর মেয়ে কৃষভি প্রথম দুর্গাপুজো দেখছে নিজের চোখে।
দশমীর সাজ
শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) জানান, এবারের পুজোতে তিনি থাকছেন নর্থ কলকাতায়, কারণ ওখানেই তাঁর বাপের বাড়ি। ছোটবেলা থেকে সেখানকার পুজোর আবহে বড় হয়ে ওঠা শ্রীময়ীর কাছে উত্তর কলকাতার পূজোর আমেজই আলাদা। তিনি জানান, “ ঠাকুর বরণ করব আমি। সেই পুরনো সাবেকিয়ানা লুকে নিজেকে সাজিয়ে তুলব। আটপৌরে শাড়ি, খোপায় ফুল, আর নাকে নথ। সেই সাজটাই আমি বেছে রেখেছি দশমীর জন্য।”
মেয়ের সাজ কেমন হবে?
এইবারের পুজোটা বিশেষ ভাবে স্মরণীয় হয়ে থাকবে বলেই, মনে করেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। শুধু নিজের সাজ নয়, কন্যা কৃষভির সাজ নিয়েও ভীষণ উচ্ছ্বসিত শ্রীময়ী। তিনি বলেন, “দশমীর দিন কৃষভিকে লাল রঙের কিছু একটা পরাতে চাই। ওর প্রথম পুজো, তাই ওকে নিয়েই এখন যত পরিকল্পনা। “
দ্বিগুণ আনন্দ
অভিনেত্রী শ্রীময়ী আরও বলেন, “এই বছরের পুজোতে যেন আরও সুন্দর সব মুহূর্ত তৈরি হয়েছে। কৃষভিকে কোলে নিয়ে ঠাকুর দেখা, অঞ্জলি দেওয়া সবকিছুতেই অন্যরকম অনুভূতি কাজ করছে।” স্বামী কাঞ্চনের সঙ্গেও এবারের পুজো একসাথে কাটাচ্ছেন তিনি। ফলে পুরো পরিবার এবার একসাথে, তাই পুজোর আনন্দ দ্বিগুণ।

আরও পড়ুন: Stock Market: খরা কাটিয়ে অবশেষে ট্র্যাক-এ ফিরলো স্টক মার্কেট
নতুন আনন্দের সূচনা
শ্রীময়ীর ভক্তদের কাছে এই সংবাদ নিঃসন্দেহে খুশির খবর। কারণ তাঁরা দীর্ঘদিন ধরে তাঁর ব্যক্তিগত এবং পেশাগত জীবনের প্রতি আগ্রহ দেখিয়েছেন। কৃষভির আগমন যেন শ্রীময়ীর জীবনে এক নতুন আনন্দের সূচনা।
সব মিলিয়ে এবারের দুর্গাপুজো শ্রীময়ী চট্টরাজের জীবনে হয়ে উঠেছে আরও বেশি রঙিন, আরও বেশি হৃদয়স্পর্শী। সন্তানকে নিয়ে প্রথম পুজো, সাবেক সাজে সিঁদুর খেলার পরিকল্পনা আর নিজের বাপের বাড়ির এলাকায় পুজোর সেই পুরনো গন্ধ—সব মিলিয়ে শ্রীময়ীর এবারের পূজো একেবারে ‘পারফেক্ট’ (Sreemoyee Chattoraj)।


