Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা থিয়েটার জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন জনপ্রিয় অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargee RoyChowdhury)। ‘থিয়েটার প্লাস’ নামে নিজের নতুন প্রযোজনা সংস্থা চালু করলেন তিনি। আর এই সংস্থার প্রথম প্রযোজনায় হল ‘তারাসুন্দরী’ একক নাটক, যেখানে অভিনয় করছেন গার্গী রায়চৌধুরী নিজেই।
শ্রদ্ধা জানানো (Gargee RoyChowdhury)
নাটকটির মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে বাংলা থিয়েটারের এক কিংবদন্তি অভিনেত্রী তারাসুন্দরীকে। নাটকের পোস্টার প্রকাশের মাধ্যমে এই নতুন প্রযোজনার আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা মন্ত্রী ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু (Bratya Basu)।
তারাসুন্দরী ছিলেন এক বহুমুখী প্রতিভা। অভিনয়, গান, নৃত্য সব ক্ষেত্রেই ছিলেন দক্ষ। ট্র্যাজেডি হোক বা কমেডি, সব ধরনের চরিত্রেই সমান পারদর্শী ছিলেন তিনি। সেই সঙ্গে ছিলেন সাহসী ও আত্মমর্যাদাশীল নারী। সেই সময়ে সমাজের নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নিজের সম্মান রক্ষা করতে পিছপা হননি তিনি (Gargee RoyChowdhury)।
কবে মঞ্চস্থ হবে নাটকটি? (Gargee RoyChowdhury)
এই তারাসুন্দরী নাটকটি মঞ্চস্থ হবে ২০২৫ সালের ১ নভেম্বর, জিডি বিড়লা সভাঘরে। গার্গী রায়চৌধুরী (Gargee RoyChowdhury) ‘তারাসুন্দরীর’ ভূমিকায় অভিনয় করবেন। নাটকটি সেই এক মহিলার গল্প বলে, যিনি তাঁর সময়ের অনেক আগে ভাবতে ও চলতে জানতেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ
গার্গী রায়চৌধুরীর ( Gargee RoyChowdhury)মতে, “তারাসুন্দরী কেবল একজন অভিনেত্রী ছিলেন না, তিনি ছিলেন সাহস, আত্মসম্মান ও সহানুভূতির প্রতীক। এই নাটক অভিনেত্রীর তরফ থেকে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি। থিয়েটার প্লাসের মাধ্যমে তিনি এমন সব গল্প বলবেন, যা আমাদের সাংস্কৃতিক আইকনদের জীবন ও ভারতীয় সাহিত্যের সমৃদ্ধি উদযাপন করে।”
কারা কারা যুক্ত রয়েছেন?
তারাসুন্দরী নাটকটি রচনা ও পরিচালনা করেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। সঙ্গীত ও শব্দচিত্রের দায়িত্বে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। মঞ্চ পরিকল্পনা করেছেন সৌমিক পিয়ালী, আলোকসজ্জা সৌমেন চক্রবর্তী, পোশাক ডিজাইন করেছেন অভিষেক রায় এবং ভিজ্যুয়াল ডিজাইন করেছেন একতা ভট্টাচার্য। মঞ্চ পরিচালনায় রয়েছেন অম্বরীশ।

আরও পড়ুন: Ajit Agarkar: তবে কি শেষ হলো রোহিত যুগ? মুখ খুললেন আগরকর
আইকনদের জীবনের গল্প
থিয়েটার প্লাস শুধু একটি প্রযোজনা সংস্থা নয়, এটি এক নতুন ভাবনার সূচনা। এই সংস্থা ভুলে যাওয়া নাট্য আইকনদের জীবনের গল্প নতুন ভাবে তুলে ধরবে। সমসাময়িক দর্শকদের কাছে সৎ এবং শৈল্পিক গল্প তুলে ধরাই এই সংস্থার লক্ষ্য।
গার্গীর এই নতুন পদক্ষেপ থিয়েটারপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক বড় আশার আলো। ‘তারাসুন্দরী’ দিয়ে শুরু হচ্ছে এক নতুন যাত্রা ,যেখানে অতীতের গৌরবময় ইতিহাস ফিরে আসবে মঞ্চে, নতুন ছোঁয়ায় (Gargee RoyChowdhury)।


