Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কোভিড-১৯ মহামারির ধাক্কা সামলাতে পারতে না পারতেই (Japan Epidemic) বিশ্বব্যাপী নতুন একটি স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে। এবার চিনের পর জাপানে হঠাৎ করেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ইনফ্লুয়েঞ্জা, যা দ্রুত বাড়ছে এবং দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বর্তমানে প্রায় চার হাজারের বেশি মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন এবং আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে।
ইনফ্লুয়েঞ্জাকে অতিমারি হিসেবে ঘোষণা (Japan Epidemic)
জাপানের স্বাস্থ্য মন্ত্রক গত ৩ অক্টোবর অফিসিয়ালি ইনফ্লুয়েঞ্জাকে অতিমারি (Japan Epidemic) হিসেবে ঘোষণা করেছে। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত মাত্র দশ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে মোট ৪ হাজার ৩০ জন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ৯৫৭ জন, যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২০ বছরে এ ধরনের ঋতুবদলের সময় ইনফ্লুয়েঞ্জা এত ব্যাপকভাবে ছড়ানো এই প্রথম নয়; তবে এটি দ্বিতীয়বার এমন আকার নিচ্ছে।
স্কুল, কিন্ডারগার্টেন এবং চাইল্ডকেয়ার সেন্টার বন্ধ (Japan Epidemic)
দেশের বিভিন্ন প্রদেশে এই রোগের প্রকোপ বাড়ছে, যেখানে ওকিনাওয়া, (Japan Epidemic) টোকিয়ো ও কাগোশিমা সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার হাসপাতাল ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে আসছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই সংক্রমণ ভয়াবহ আকার নিচ্ছে। শিশুদের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাপানের সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। নিরাপত্তা ও সংক্রমণ রোধে ১৩৫টি স্কুল, কিন্ডারগার্টেন এবং চাইল্ডকেয়ার সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বোঝা যাচ্ছে সংক্রমণ রোধে কতটা সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
আরও পড়ুন: Digha: পাহাড়ে দুর্যোগ, তাই দীঘায় বাড়ছে ভিড়!
তাপমাত্রা কমার সাথে সাথে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলেও জানানো হয়েছে। শীতকালীন আবহাওয়ার কারণে রোগটির বিস্তার ত্বরান্বিত হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদিও এখনই এই ইনফ্লুয়েঞ্জা মহামারির আকার নিচ্ছে কি না সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবে পরিস্থিতি গভীর পর্যবেক্ষণে রাখতে হবে। যথাযথ চিকিৎসা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা না হলে বিষয়টি আরও ভয়াবহ রূপ নিতে পারে।


