Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার সন্ধ্যায় লন্ডন যাওয়ার পথে এক ট্রেনে (London Train Stabbing) ভয়ঙ্কর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে আটক করেছে। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ট্রেনটি ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশনের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পিটারবোরো স্টেশন ছাড়ার কিছু পরেই এই ঘটনা ঘটে।
“রক্তে ভরে গিয়েছিল কামরা” (London Train Stabbing)
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি এক ব্যক্তির হাতে বড় ছুরি দেখতে (London Train Stabbing) পান এবং চারপাশ রক্তে ভেসে যেতে দেখেন। এই সময় অনেক যাত্রী আতঙ্কে টয়লেটে লুকিয়েছিলেন, কেউ কেউ পালাতে গিয়ে অন্য়ের পায়ের তলায় চাপাও পড়েছেন।

আরেকজন বলেন, “একজন আহত ব্যক্তি কামরার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, বলছিলেন-ওদের কাছে ছুরি আছে, আমাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।” তৃতীয় একজন প্রত্যক্ষদর্শী বলেন, “প্রথমে ভেবেছিলাম হ্যালোইনের পরদিন কেউ মজা করছে, কিন্তু পরে দেখি সবাই চিৎকার করছে-‘দৌড়াও, দৌড়াও, একজন সবাইকে ছুরি মারছে!’”
তদন্ত শুরু করেছে পুলিশ (London Train Stabbing)
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত (London Train Stabbing) শুরু করা হয়েছে। কাউন্টার টেররিজম পুলিশও এই তদন্তে সাহায্য করছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এখনই ঘটনাটির কারণ নিয়ে এখুনি কিছু বলা ঠিক হবে না। চিফ সুপারিনটেনডেন্ট ক্রিস কেসি বলেছেন, “আমরা দ্রুত তদন্ত চালাচ্ছি। পুরো ঘটনাটা বুঝতে কিছুটা সময় লাগবে।”

প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার এই ঘটনাকে “ভয়ঙ্কর ও নিন্দনীয়” বলে মন্তব্য করেছেন। তিনি এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, “যারা এই ঘটনার শিকার হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল। পুলিশ ও উদ্ধারকর্মীদের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ। এলাকার সবাইকে অনুরোধ করছি, পুলিশি পরামর্শ মেনে চলুন।”


