Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান গুরুদ্বার (Punjab CM Shoe Controversy) পরিদর্শনে গিয়েছিলেন। নিয়ম মেনে বাইরে খুলে রেখেছিলেন জুতো। কিন্তু এরপর যা ঘটল, তা নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। মুখ্যমন্ত্রীর জুতো পাহারা দিতে নাকি মোতায়েন করা হয়েছিল দুই পুলিশকর্মীকে! ঘটনার ছবি ও নির্দেশিকা প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে শোরগোল।
জুতো খুলে রাখেন প্রবেশদ্বারের বাইরে (Punjab CM Shoe Controversy)
ঘটনাটি ঘটেছে মুক্তসর সাহিবের গুরু গোবিন্দ সিংহ স্টেডিয়ামে (Punjab CM Shoe Controversy)। রবিবার সেখানে ‘অমৃত ২.০’ প্রকল্পের অধীনে প্রায় ১৩৯ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভগবন্ত মান। এরপরই যান মুক্তসরের বিখ্যাত গুরুদ্বারে প্রার্থনা করতে। স্বাভাবিক নিয়মে তিনি জুতো খুলে রাখেন প্রবেশদ্বারের বাইরে। কিন্তু বিষয়টি সাধারণভাবে না নিয়ে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসন নাকি জুতো পাহারার জন্য বিশেষ ব্যবস্থা নেয়।
মুখ্যমন্ত্রীর জুতো পাহারা (Punjab CM Shoe Controversy)
প্রকাশ্যে আসা নির্দেশিকায় দেখা যায়, দুই পুলিশকর্মী-হেড (Punjab CM Shoe Controversy) কনস্টেবল রূপ সিং এবং কনস্টেবল সরবত সিং-কে “সাদা পোশাকে” সাত নম্বর গেটের বাইরে মোতায়েন করা হয়েছিল শুধুমাত্র মুখ্যমন্ত্রীর জুতো পাহারা দেওয়ার জন্য। নির্দেশিকাটি সমাজ মাধ্যমে ভাইরাল হতে না হতেই বিরোধীদের তোপ নেমেছে আম আদমি পার্টির (AAP) সরকারের বিরুদ্ধে।
‘ভিআইপি সংস্কৃতি’ বিলোপের প্রতিশ্রুতি
বিরোধীরা বলছে, আপ সরকার যে ‘ভিআইপি সংস্কৃতি’ বিলোপের প্রতিশ্রুতি দিয়েছিল, এই ঘটনা তার ঠিক উল্টো। কেন্দ্রীয় মন্ত্রী রবনীত নিট্টু কটাক্ষ করে বলেছেন, “যে রাজ্যে মুখ্যমন্ত্রীর জুতো নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কেমন, তা সহজেই অনুমান করা যায়।” কংগ্রেস বিধায়ক পরগত সিংও বলেছেন, “সরকার যদি রাজ্যের উন্নয়ন বা প্রশাসনিক অধিকার রক্ষায় এতটা মনোযোগী হতো, যতটা মুখ্যমন্ত্রীর জুতো পাহারায়, তবে পঞ্জাব অনেক এগিয়ে যেত।”
প্রশাসনের অপমান
এমনকি আপ দলেরই একাংশের নেত্রী স্বাতী মালিওয়ালও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “যাঁরা ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছিলেন, আজ তাঁরাই পুলিশের মতো শিক্ষিত বাহিনীকে জুতো পাহারা দিতে বলছেন! এটা কেবল প্রশাসনের অপমান নয়, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাও।”
যদিও মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বিষয়টি নিয়ে একেবারেই উদ্বিগ্ন নন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ব্যঙ্গ করে বলেন, “আমাদের চপ্পল, জুতো-সবই এখন বিরোধীদের রাজনৈতিক আলোচনার বিষয়। এমনকি আমাদের পরিবারের পোশাক নিয়েও তারা মন্তব্য করতে ছাড়ছে না। তাদের কাছে আর কোনও ইস্যু নেই, তাই এসব নিয়েই দিন কাটাচ্ছে।”


