Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির আকাশ আবারও ধোঁয়ায় ঢেকে (Rahul Gandhi) গেছে। সোমবার থেকে রাজধানীর বাতাসের মান নেমে এসেছে ‘ভীষণ খারাপ’ পর্যায়ে, আর মঙ্গলবারও সেই পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর তথ্য বলছে, বর্তমানে দিল্লির বাতাসে শ্বাস নেওয়া মানে দিনে সাতটিরও বেশি সিগারেট সেবনের সমান ক্ষতি ফুসফুসে। অর্থাৎ শহরের প্রতিটি নিঃশ্বাসেই লুকিয়ে রয়েছে মারাত্মক ঝুঁকি।
পর্যবেক্ষণেই চাপে পড়ে বিজেপি (Rahul Gandhi)
দূষণের এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই সুপ্রিম কোর্টে দিল্লির দূষণ (Rahul Gandhi) সংক্রান্ত মামলার শুনানিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আদালতে জানানো হয়েছে, দীপাবলির সময় রাজধানীতে দূষণের সঠিক পরিসংখ্যানই নাকি নেই প্রশাসনের হাতে। আদালতের এই পর্যবেক্ষণেই চাপে পড়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।
তোপ দাগলেন রাহুল (Rahul Gandhi)
এই ইস্যুতে সোমবার সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে তিনি তীব্র আক্রমণ শানিয়ে লিখেছেন, “বছর বছর দিল্লির বাতাস আরও বিষাক্ত হয়ে উঠছে, কিন্তু বিজেপি সরকার শুধু অজুহাত পাল্টাচ্ছে। এখন তো বিজেপি কেন্দ্র ও দিল্লি দু’জায়গাতেই ক্ষমতায়, তাহলে দায় এড়াবে কীভাবে? মানুষ প্রতিশ্রুতি নয়, পরিষ্কার বাতাস চায়।” রাহুলের সেই পোস্টের সঙ্গে যুক্ত একটি ভিডিওতেও দেখা যায়, তিনি এক পরিবেশ বিশেষজ্ঞের সঙ্গে রাজধানীর দূষণ নিয়ে আলোচনা করছেন।
রাহুলের মন্তব্যের পালটা
রাহুলের মন্তব্যের পালটা দিতে দেরি করেনি গেরুয়া শিবির। বিজেপি নেতা মনজিন্দর সিং সির্সা দাবি করেছেন, “দিল্লির বর্তমান দূষণ পরিস্থিতির জন্য দায়ী ১৫ বছরের কংগ্রেস সরকার এবং তার পরের ১০ বছরের আপ সরকার।” তাঁর বক্তব্য, “গত দশকের মধ্যে বিজেপি আমলেই রাজধানীর বাতাসের মান তুলনামূলকভাবে সবচেয়ে ভালো ছিল।”

আরও পড়ুন: Delhi Air Pollution: দিল্লিতে ভয়াবহ দূষণ, বাতাসের গুণমান খুব খারাপ!
রাজনৈতিক দোষারোপের এই লড়াইয়ে যখন প্রতিটি দল একে অপরকে আক্রমণ করছে, তখন বাস্তবে পরিস্থিতি ক্রমেই আরও ভয়ানক হয়ে উঠছে। সিপিসিবি-র ওয়েবসাইট অনুযায়ী, মঙ্গলবার সকাল সাতটায় দিল্লির গড় একিউআই ছিল ৩০৯- যা ‘খুব খারাপ’ শ্রেণিতে পড়ে। তবে শহরের বেশ কিছু অঞ্চলে দূষণ ছুঁয়েছে ‘ভয়ংকর’ মাত্রা। আলিপুর, আনন্দ বিহার, বুরারি ও ওয়াজিরপুর- এই চারটি অঞ্চলে বাতাসের মান ৪০০-এর উপরে রেকর্ড করা হয়েছে।


