Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতে বিমানযাত্রীদের জন্য আসতে চলেছে বড় সুখবর (Air Ticket)। শিগগিরই এমন একটি নিয়ম চালু হতে পারে, যার ফলে ফ্লাইট টিকিট বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (MoCA) এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছে। এর লক্ষ্য হলো যাত্রীদের সুবিধা বাড়ানো এবং বিমান সংস্থাগুলির দায়বদ্ধতা নিশ্চিত করা।

কোন কোন উপায়ে টাকা ফেরত (Air Ticket)
বর্তমানে বেশিরভাগ এয়ারলাইন টিকিট বাতিলের ক্ষেত্রে ২,০০০ থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত কাটা হয়ে থাকে। বিশেষ করে শেষ মুহূর্তে বাতিল করলে যাত্রীদের প্রায় পুরো টাকারই ক্ষতি হয়ে যায়। তবে নতুন নিয়ম কার্যকর হলে বুকিংয়ের পর প্রথম ৪৮ ঘণ্টার মধ্যে ফ্রি ক্যানসেলেশনের সুবিধা পাবেন যাত্রীরা—যদি ফ্লাইটের সময় অন্তত ৫দিন থেকে ১৫ দিনের মধ্যে হয়। এক্ষেত্রে বুকিং অবশ্যই এয়ারলাইন্সের ওয়েবসাইটের মাধ্যমে হতে হবে। ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট হলে তা সাতদিনের মধ্যে ফেরানোর ব্যবস্থা করতে হবে। নগদ লেনদেনের ক্ষেত্রে আবেদনের সঙ্গে সঙ্গেই এয়ারলাইনসের যে অফিস থেকে টিকিট কেনা হয়েছে সেখান থেকে তা ফরতের ব্যবস্থা হবে।
DGCA-র বিস্তারিত গাইডলাইন (Air Ticket)
এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশের মতো ‘কাস্টমার-ফ্রেন্ডলি’ নীতি অনুসারে করা হচ্ছে, যেখানে যাত্রীরা নির্দিষ্ট সময়ের মধ্যে টিকিট বাতিল বা পরিবর্তন করতে পারেন বিনা খরচে।
সূত্রের খবর, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) এই বিষয়ে বিস্তারিত গাইডলাইন তৈরি করছে। যদি এটি অনুমোদিত হয়, তবে দেশীয় ও আন্তর্জাতিক উভয় ফ্লাইটের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে।
আরও পড়ুন: Shootout in Kolkata: ভোরবেলার গুলি! কে এই মৌসুমী হালদার, কেন চলল হামলা?
কারো পৌষমাস, কারো সর্বনাশ! (Air Ticket)
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ যাত্রীদের স্বস্তি দেবে, কারণ অনলাইন বুকিংয়ের পর হঠাৎ যাত্রা পরিকল্পনা বদলালে আর অতিরিক্ত টাকা দিতে হবে না। তবে বিমান সংস্থাগুলির দাবি, এতে তাদের আয়ের উপর প্রভাব পড়তে পারে, তাই কিছু সীমাবদ্ধ শর্ত যুক্ত করা হতে পারে।
সব মিলিয়ে, যাত্রীবান্ধব এই প্রস্তাব বাস্তবায়িত হলে ভারতের বিমানযাত্রায় এক নতুন অধ্যায় শুরু হবে। এখন দেখার বিষয়, সরকার কবে থেকে এই সুবিধা কার্যকর করে।



