Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হেমন্তের মাঝামাঝি এসে কলকাতা ও দক্ষিণবঙ্গের (Winter Weather) আবহাওয়ায় শীতের ইঙ্গিত স্পষ্ট। যদিও ক্যালেন্ডারের হিসেবে শীত আনুষ্ঠানিকভাবে হাজির হয়নি, সকাল-বিকেলের হাওয়ায় এখনই হালকা ঠান্ডার ছোঁয়া অনুভূত হচ্ছে। তার মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা প্রায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাবে, সেখানে যুক্ত হয়েছে ঘন কুয়াশার সতর্কতা।
আবহাওয়া দফতর সূত্রে খবর…(Winter Weather)
আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত রাজ্যের সব জেলাতেই থাকবে শুকনো (Winter Weather) আবহাওয়া। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা হ্রাসের পাশাপাশি সকালে ঠান্ডা হাওয়া আরও প্রকট হতে পারে। আগামী তিন-চার দিন তাপমাত্রার এই পতন স্থির থাকবে বলে পূর্বাভাস। ফলে এখন থেকেই শহর ও শহরতলির মানুষজন হালকা শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন।
হালকা কুয়াশার প্রভাব (Winter Weather)
উত্তরবঙ্গের দিকেও হালকা কুয়াশার প্রভাব (Winter Weather) বাড়ছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় সকালবেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ওই সব এলাকায় দৃশ্যমানতা নেমে যেতে পারে প্রায় ২০০ মিটার পর্যন্ত, যা সকালবেলায় গাড়ি চালকদের জন্য সমস্যা তৈরি করতে পারে। তবে বাকি জেলাগুলিতে আপাতত কোনও সতর্কতা জারি হয়নি।
দক্ষিণবঙ্গে এখনো শীত পুরোপুরি নামেনি, তবে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় সকালের দিকে ও সন্ধ্যার পর হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস-স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গড়ের চেয়ে সামান্য কম। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে যদি পারদ আরও তিন থেকে চার ডিগ্রি নেমে যায়, তবে শহরের রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা নিচে চলে যেতে পারে।

শীতের আনুষ্ঠানিক আগমন
তবে শীতের আনুষ্ঠানিক আগমন নিয়ে এখনই নিশ্চিত কিছু বলতে চাননি হাওয়া অফিসের কর্মকর্তারা। তাঁদের মতে, এখনও উত্তরের হিমেল হাওয়া পুরোপুরি দক্ষিণে প্রবেশ করেনি। সেটি নামতে শুরু করলেই রাতের তাপমাত্রা দ্রুত কমে যাবে এবং শীতের সূচনা ঘটবে।


