Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে এবার আরও (US Visa) কঠোর হল স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশ অনুযায়ী, যাঁদের দীর্ঘমেয়াদি বা ক্রনিক অসুখ রয়েছে-যেমন ডায়াবেটিস, হৃদরোগ, ক্যানসার, শ্বাসযন্ত্রের বা স্নায়ুবিক রোগ-তাঁদের ভিসা বা গ্রিন কার্ড পাওয়া কঠিন হতে পারে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই নির্দেশ বিশ্বজুড়ে থাকা সমস্ত মার্কিন দূতাবাসে পাঠিয়েছে।
স্বাস্থ্য-সম্পর্কিত জটিলতা (US Visa)
নতুন এই নীতির ফলে ‘পাবলিক চার্জ’ বা ভবিষ্যতে আর্থিকভাবে (US Visa) সরকারের উপর নির্ভরশীল হতে পারেন-এমন সম্ভাব্য আবেদনকারীদের পরিসর আরও বাড়ানো হয়েছে। দূতাবাসগুলিতে পাঠানো বার্তায় বলা হয়েছে, ভিসা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যেন আবেদনকারীর স্বাস্থ্য-সম্পর্কিত কোনও জটিলতা থাকলে তা বিশেষভাবে চিহ্নিত করা হয়।
বিশেষ নজর (US Visa)
আদেশে উল্লেখ করা হয়েছে, যেসব অসুখের চিকিৎসায় বিপুল (US Visa) অর্থ ব্যয় হতে পারে, সেগুলির উপর বিশেষ নজর দিতে হবে। নির্দেশিকায় যেসব রোগের কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে হৃদ্রোগ, শ্বাসযন্ত্রের রোগ, ডায়াবেটিস, ক্যানসার, মেটাবলিক বা বিপাকজনিত সমস্যা, স্নায়ুবিক ব্যাধি ও মানসিক স্বাস্থ্যজনিত অসুখ। স্টেট ডিপার্টমেন্টের নির্দেশে আরও বলা হয়েছে, স্থূলতা (obesity) বা অতিরিক্ত ওজনকেও ঝুঁকিপূর্ণ অবস্থা হিসেবে বিবেচনা করতে হবে, কারণ এর সঙ্গে অ্যাজমা, স্লিপ অ্যাপনিয়া, এবং হাই ব্লাড প্রেসারের মতো ব্যয়বহুল জটিলতা যুক্ত থাকে।
অভিবাসন প্রক্রিয়ায় সতর্কতা জরুরি
ট্রাম্প প্রশাসনের দাবি, এই সমস্ত দীর্ঘস্থায়ী অসুখ থাকা আবেদনকারীরা ভবিষ্যতে মার্কিন করদাতাদের উপর আর্থিক বোঝা তৈরি করতে পারেন। তাই তাদের ক্ষেত্রে অভিবাসন প্রক্রিয়ায় সতর্কতা জরুরি। বিশ্লেষকদের মতে, এটি প্রশাসনের সাম্প্রতিক সময়ের অন্যতম কঠোর পদক্ষেপ, যেখানে সরাসরি আবেদনকারীর স্বাস্থ্যকে যুক্ত করা হচ্ছে তার ভিসা বা স্থায়ী নাগরিকত্ব পাওয়ার যোগ্যতার সঙ্গে।

পর্যটক বা ছাত্র ভিসা আবেদনকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য?
যদিও নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়নি যে এটি পর্যটক বা ছাত্র ভিসা আবেদনকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য কি না, তবুও সূত্রের খবর, আপাতত এটি সব ধরনের ভিসা প্রার্থীর ক্ষেত্রেই প্রযুক্তিগতভাবে কার্যকর। তবে মূলত স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের আবেদনকারীদের উপরই এর প্রভাব পড়বে বলে অনুমান।
আরও পড়ুন: Winter Weather: দক্ষিণবঙ্গে হেমন্তের হাওয়া, তাপমাত্রা নামবে আরও চার ডিগ্রি!
অভিবাসন বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই নীতির ফলে বয়স্ক আবেদনকারী বা যাঁদের সাধারণ ক্রনিক অসুখ রয়েছে, তাঁদের জন্য যুক্তরাষ্ট্রে আইনি পথে অভিবাসনের সুযোগ অনেকটাই সীমিত হয়ে যাবে। তাঁদের মতে, স্বাস্থ্যগত বিচার-বিশ্লেষণের ক্ষমতা না থাকা কনসুলার অফিসারদের হাতে এতটা ক্ষমতা দেওয়া আবেদন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে।
এই সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন-বিরোধী অবস্থানের আরেকটি ধাপ হিসেবে দেখা হচ্ছে-যেখানে “স্বাস্থ্যই হবে ভিসা যোগ্যতার মাপকাঠি।”


