Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আফ্রিকার (Africa) দেশ মালিতে অপহরণ করা হয়েছে পাঁচ ভারতীয় কর্মীকে, এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে শুক্রবার। ঘটনা ঘটেছে গাও অঞ্চলের কাছে, যেখানে বহু বিদেশি কোম্পানি পরিকাঠামো উন্নয়নের কাজে নিযুক্ত রয়েছে। অপহৃতরা একটি ভারতীয় নির্মাণ সংস্থার কর্মী ছিলেন, যারা সড়ক নির্মাণ প্রকল্পে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে।
মধ্য রাতে ৫ ভারতীয় অপহৃত (Africa)
মালির সরকারি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সশস্ত্র দুষ্কৃতীরা (Africa) ভারতীয়দের গাড়ি থামিয়ে জোর করে তাঁদের তুলে নিয়ে যায়। সন্দেহ করা হচ্ছে, আইএস বা আল-কায়েদা-ঘনিষ্ঠ জিহাদি গোষ্ঠী এই অপহরণের সঙ্গে যুক্ত। গাও অঞ্চলটি বহু বছর ধরেই সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য কুখ্যাত, এবং বিদেশিদের অপহরণ করে মুক্তিপণ দাবি করার ঘটনা এখানে নতুন নয়।
প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছে ভারতীয় বিদেশমন্ত্রক (Africa)
ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, তারা মালির সরকারের সঙ্গে প্রতি মুহূর্তে (Africa) যোগাযোগ রাখছে এবং দ্রুত নাগরিকদের উদ্ধারের চেষ্টা চলছে। ভারতের দূতাবাসও স্থানীয় প্রশাসনের সঙ্গে এবিষয়ে কাজ করছে বলে জানানো হয়েছে।
নিশানায় বিদেশিরা!
মালিতে ২০২০ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটি কার্যত সেনা শাসনের অধীনে। ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো ইতিমধ্যেই সেধেশ থেকে সেনা প্রত্যাহার করেছে, ফলে নিরাপত্তা পরিস্থিতি আরও সমস্যাসঙ্কুল হয়েছে। এর জেরে বিদেশি শ্রমিকদের অপহরণ ও তাদের উপর হামলার ঘটনা বেড়েই চলেছে।
উদ্বেগে অপহৃতদের পরিবার
এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ভারতে থাকা অপহৃতদের পরিবারগুলির মধ্যে। তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। আফ্রিকার এই অশান্ত অঞ্চলে কর্মরত শতাধিক ভারতীয় কর্মীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: Alipurduar: ৬ মাসের কন্যাকে খুনের অভিযোগ, আলিপুরদুয়ারে গ্রেফতার মা
চিন্তায় বিভিন্ন দেশ
মালির এই অপহরণকাণ্ড শুধু পাঁচজন ভারতীয়ের নয়, বরং গোটা আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থার নিরাপত্তার ওপরই নতুন করে আলো ফেলেছে। সেদেশে বসবাসকারী প্রবাসীদের নিয়ে চিন্তিত সংশ্লিষ্ট প্রতিটি দেশই।


