Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নিজস্ব বাড়ি – প্রায় প্রতিটি মধ্যবিত্তের (Home Loan) জীবনের এক বড় লক্ষ্য। কিন্তু এই স্বপ্নের পেছনে থাকে বছরের পর বছর সঞ্চয়, পরিকল্পনা ও আর্থিক দায়। অনেকেই মনে করেন, হোম লোন মানেই আজীবনের চাপ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সঠিক কৌশলে লোন নিলে বাড়ি কেনা একদিকে যেমন সহজ হয়, তেমনই তৈরি হয় দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতি। এই নিয়ন্ত্রণ আনার জন্যই তৈরি হয়েছে এক নতুন হিসেব-‘৫-২০-৩০-৪০’ নিয়ম।
ভারসাম্য রাখার এক সহজ সূত্র (Home Loan)
এই নিয়ম আসলে বাড়ি কেনার সামর্থ্য ও দায়িত্বের মধ্যে ভারসাম্য (Home Loan) রাখার এক সহজ সূত্র। এতে নির্ধারিত হয়, আপনার আয় ও সঞ্চয় অনুযায়ী কতটা মূল্যের বাড়ি কেনা যুক্তিযুক্ত, কত দিনের মধ্যে ঋণ শোধ করা উচিত, আর কীভাবে মাসিক বাজেটে চাপ না ফেলে EMI মেটানো যায়।
নিয়মের ব্যাখ্যা (Home Loan)
প্রথম ধাপের ‘৫’ নির্দেশ করে-আপনার বাড়ির দাম যেন আপনার বার্ষিক (Home Loan) আয়ের পাঁচ গুণের বেশি না হয়। যেমন, যদি কারও বার্ষিক আয় ১২ লক্ষ টাকা হয়, তবে ৬০ লক্ষ টাকার বেশি দামের বাড়িতে হাত দেওয়া উচিত নয়। এতে ঋণের বোঝা সীমিত থাকে।
‘২০’ মানে, ঋণের মেয়াদ সর্বাধিক ২০ বছরের মধ্যে রাখার পরামর্শ। বেশি মেয়াদের লোনে সুদের খরচ বেড়ে যায়, ফলে আর্থিক চাপও বাড়ে। তাই যতটা সম্ভব কম সময়ে লোন পরিশোধ করাই বুদ্ধিমানের কাজ।

‘৩০’ নির্দেশ করছে, মাসিক কিস্তি (EMI) যেন আপনার মোট মাসিক আয়ের ৩০ শতাংশের বেশি না হয়। এতে আপনি জীবনের অন্যান্য খরচ-সঞ্চয়, চিকিৎসা, বা দৈনন্দিন ব্যয়-সহজে ম্যানেজ করতে পারবেন।
শেষের ‘৪০’ অংশটি বলছে, বাড়ি কেনার সময় অন্তত ৪০ শতাংশ ডাউন পেমেন্ট রাখলে ভবিষ্যতের EMI চাপ অনেকটাই কমে যায়। এতে ঋণের পরিমাণ কম হয় এবং দ্রুত ঋণমুক্ত হওয়া সম্ভব।
আরও পড়ুন: Partha Chatterjee: বিধানসভায় থাকতে চান পার্থ, কোন আসনে বসানো হবে তাকে?
নিয়মের সুফল ও প্রয়োগ
এই সূত্র মানলে আয়, ব্যয় ও সঞ্চয়ের মধ্যে শৃঙ্খলা তৈরি হয়। মানুষ অপ্রয়োজনীয় ঋণের ফাঁদে জড়ায় না এবং মানসিক শান্তি বজায় থাকে। সবচেয়ে বড় বিষয়, এই নিয়ম বাধ্যতামূলক নয়-পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন সম্ভব।
যেমন, কারও আয় যদি তুলনামূলক বেশি হয় এবং তিনি বড় লোনের ঝুঁকি নিতে না চান, তবে পাঁচ গুণের পরিবর্তে তিন গুণ আয় পর্যন্ত লোন নিতে পারেন। আবার যাঁদের আর্থিক ঝুঁকি নেওয়ার ক্ষমতা বেশি, তাঁরা ডাউন পেমেন্টের অংশ কিছুটা কমাতে পারেন।


