Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি BCCI রোহিত এবং কোহলিকে নির্দেশ দেয়, যদি তাঁরা ভবিষ্যতের ভারতীয় ওয়ানডে দল বিবেচিত হতে চান তবে তাঁদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে হবে (Rohit Sharma)।
ভারতীয় বোর্ডের কড়া নির্দেশ (Rohit Sharma)
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড রোহিত শর্মা ও বিরাট কোহলিকে কড়া নির্দেশ দিয়েছে তাঁরা যদি ভবিষ্যতের ভারতীয় ওয়ানডে দল এবং ২০২৭ বিশ্বকাপের জন্য বিবেচিত হতে চান তবে তাঁদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে হবে। সেই মতো ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (MCA) জানিয়েছেন যে, তিনি আসন্ন বিজয় হাজারে ট্রফিতে খেলতে প্রস্তুত (Rohit Sharma)।
একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী রোহিত শর্মা ফিরতে চলেছেন মুম্বইয়ের জার্সিতে। ২৪ ডিসেম্বর থেকে শুরু অভিযান। তবে বিরাট কোহলির অংশগ্রহণ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। সূত্র জানাচ্ছে, বর্তমানে লন্ডনে বসবাসকারী ৩৭ বছর বয়সী কোহলি এখনও দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (DDCA) তাঁর পরিকল্পনার কথা জানাননি।

রোহিত এবং কোহলি দু’জনেই টেস্ট ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং এখন শুধুমাত্র ৫০ ওভারের ফরম্যাটে খেলছেন দুই তারকা। তবে BCCI এবং টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করে দিয়েছে যে, জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলতে হবে, এমন কী যদি তাঁরা প্রতিষ্ঠিত তারকাও হন (Rohit Sharma)।
আরও পড়ুন: Delhi Blast: ‘দিওয়ালিতেই ছিল হামলার প্ল্যান’, উমরকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
এক BCCI কর্মকর্তা এক সাক্ষাৎকারে বলেন, ‘বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট দু’জনকেই জানিয়ে দিয়েছে যে, যদি ওঁরা ভারতের হয়ে খেলতে চান, তা হলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। যেহেতু ওঁরা দু’টি ফরম্যাট (টেস্ট এবং টি-টোয়েন্টি) থেকে অবসর নিয়েছেন, তাই ম্যাচ ফিটনেস ধরে রাখতে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ জরুরি।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ়ে রোহিত এবং কোহলি দু’জনেই খেলেছিলেন। রোহিত দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যথাক্রমে হাফসেঞ্চুরি ও শতরান করেন। পাশাপাশি তিনি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। কোহলি প্রথম দু’টি ম্যাচে শূন্য রানে আউট হলেও, শেষ ম্যাচে অপরাজিত অর্ধশতরান করেন। দুজনের প্রত্যাবর্তনই হয় রাজকীয় (Rohit Sharma)।


