Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার সন্ধ্যায় নেটপাড়ায় পরে গেল (X Down) হইচই। হঠাৎই বন্ধ হয়ে গেল এক্স হ্যান্ডেল, চ্যাটজিপিটি। অনেকে আবার কিছু কিছু ওয়েবসাইটে প্রবেশ করতেই পারছে না। শুধু ভারতে নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটেছে এই একই ঘটনা। হঠাৎ করেই নেটদুনিয়ার কিছু দিক বেশ খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল।
কিন্তু কেন হল এমন? (X Down)
সূত্র অনুযায়ী খবর, সার্ভার বন্ধ হয়ে যাওয়ার জেরে এই সমস্যা (X Down) দেখা দিয়েছে। যদিও এলন মাস্কের তরফে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি। মঙ্গলবার বিকেল থেকে খোলা যাচ্ছেনা এক্স হ্যান্ডেল। ইতিমধ্যেই এই সংক্রান্ত ১১,৫০০ রিপোর্ট জমা পড়েছে।
কী সমস্যা হচ্ছে? (X Down)
অনেক ব্যবহারকারী বলছেন, তারা নিজেদের সমাজ মাধ্যমে লগ (X Down) ইন করতেই পারছে না। নতুন পোস্ট করা তো একেবারেই যাচ্ছে না। কাজের প্রয়োজনে বিভিন্ন ওয়েবসাইট খুললে সেটা কিছুতেই খুলছে না। এই সমস্যার সম্মুখীন হয়েছে অনেকেই।

অভিযোগ জমা পড়েছে
সমাজমাধ্যমের বিভ্রাট মূলত খতিয়ে দেখে ডাউনডিটেক্টর ওয়েবসাইট। সেই সাইটের সূত্র অনুযায়ী, ৪৭ শতাংশ ফিড নিয়ে, ৩০ শতাংশ রিপোর্ট ওয়েবসাইট নিয়ে এবং ২৩ শতাংশ সার্ভারের সংযোগ নিয়ে ইতিমধ্যেই জমা পড়েছে।

আরও পড়ুন: US LPG Import: মার্কিন মুলুকের সঙ্গে চুক্তি, কমতে পারে গ্যাসের দাম!
ক্লাউডফেয়ার সংস্থা জানিয়েছে, এই বিষয়টি খতিয়ে দেখছে তারা। যে সার্ভারটি ওয়েবসাইটে ট্রাফিকের সমস্যার সমাধান করে ও সুরক্ষিত রাখে, সেই সার্ভারটির সমস্যার কারণেই এই বিভ্রাট। এই বিভ্রাট মিটতে এখন কতটা সময় লাগে তা শুধু দেখার অপেক্ষায় সমাজ মাধ্যম ব্যবহারকারীরা।


