Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভিন রাজ্যে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাঙালি-সহ চার ডাক্তারি পড়ুয়ার। উত্তরপ্রদেশের আমরোহার ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃত চার পড়ুয়ার নাম অর্ণব চক্রবর্তী, আয়ুষ শর্মা, শ্রেষ্ঠ পাঞ্চোলি এবং সপ্তর্ষি দাস। ২০২০ সালে ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয় (Venkateswar University)থেকে এমবিবিএস-এর পর ইন্টার্নশিপ করছিলেন তাঁরা(Uttarpradesh)।
জাতীয় সড়কের উপর দুর্ঘটনা (Uttarpradesh)
বুধবার রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ আমরোহার রাজবপুর এলাকার আত্রাসির কাছে দিল্লি-লখনউ জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। ওই সময় চার বন্ধু গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের।
দেহ গাড়ির ভিতরে আটকে যায় (Uttarpradesh)
জানা গিয়েছে, ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয় থেকে মাত্র তিন কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়েরা। চারজনের দেহই গাড়ির ভিতর আটকে ছিল। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি গাড়ি থেকে বের করে আনে পুলিশ। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়।
আরও পড়ুন: Putin: ঝটিকা সফরে পুতিন, গভীর প্রভাব দুই দেশের কূটনৈতিক সম্পর্কে: সফর ঘিরে জোর জল্পনা
মদের বোতল এবং চিপ্সের প্যাকেট উদ্ধার (Uttarpradesh)
পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে একাধিক মদের বোতল ও চিপ্সের প্যাকেট উদ্ধার হয়েছে। ফলে প্রাথমিক ভাবে অনুমান, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চার পড়ুয়া। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব ত্যাগী। মৃতদের পরিবারবর্গকে খবর দেওয়া হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।



