Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের হায়দ্রাবাদে একটি রাস্তার নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নামে করার প্রস্তাব সামনে এসেছে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই উদ্যোগটি তুলে ধরেছেন রাজ্যের আন্তর্জাতিক ইভেন্ট ‘তেলঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট’কে কেন্দ্র করে। এই প্রস্তাব ইতিমধ্যেই রাজনৈতিক এবং জনমত উভয়ের মধ্যে বিতর্ক উসকে দিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ! (Donald Trump)
প্রস্তাব অনুযায়ী, হায়দ্রাবাদের সেই রাস্তা (Donald Trump) যেখানে মার্কিন কনসুলেট জেনারেল অবস্থিত, তা ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ নামে নামাঙ্কিত করার সুপারিশ করা হয়েছে। যদি এটি গৃহীত হয়, তবে এটি ভারতের ইতিহাসে প্রথমবারের মতো হবে, যখন কোনও ক্ষমতাশালী মার্কিন প্রেসিডেন্টের নামে রাস্তা নামকরণ করা হবে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন, আন্তর্জাতিক সম্মেলনের সময় বিশ্বব্যাপী হায়দ্রাবাদের গুরুত্ব তুলে ধরতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রযুক্তি ও ব্যবসায়িক হাব (Donald Trump)
হায়দ্রাবাদ দীর্ঘদিন ধরেই দেশের প্রযুক্তি ও ব্যবসায়িক হাব (Donald Trump) হিসেবে পরিচিত। এর আগে রাজ্য সরকারের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে ‘গুগল স্ট্রিট’, ‘মাইক্রোসফট রোড’ এবং ‘উইপ্রো জংশন’ নামকরণ করা হয়েছে, যাতে আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তি সংস্থার উপস্থিতিকে স্বীকৃতি দেওয়া যায়। এছাড়াও, ১০০ মিটার দৈর্ঘ্যের গ্রিনফিল্ড রেডিয়াল রোড, যা নেহরু আউটার রিং রোডকে ফিউচার সিটির সঙ্গে যুক্ত করছে, তা প্রয়াত শিল্পপতি রতন টাটার নামে নামাঙ্কিত করার পরিকল্পনাও রয়েছে।

আপত্তি তুলেছে বিজেপি
তবে এই প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি তুলেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় কুমার দাবি করেছেন, হায়দ্রাবাদের নাম পরিবর্তন না করে এর ইতিহাসকে গুরুত্ব দেওয়া উচিত। তিনি বলেন, “যদি কংগ্রেস সরকার নাম পরিবর্তনের জন্য এত উদগ্রীব হয়ে উঠছে, তাহলে এমন কিছু করা উচিত যা ইতিহাস এবং আসল অর্থ বহন করে। প্রযুক্তি ও ব্যবসায়িক হাবর পুরনো নাম ছিল ভাগ্যনগর, যা যথার্থ। বর্তমানে ট্রেন্ড অনুসারে নাম পরিবর্তন করা হচ্ছে, কিন্তু ইতিহাসকে প্রাধান্য দেওয়া উচিত।”
আরও পড়ুন: Nachiketa Chakraborty: শনিবার রাতে হাসপাতালে গায়ক, এখন কেমন আছেন নচিকেতা?
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হলে তা প্রশাসনিক ও আইনি পর্যায়ে যথাযথভাবে সম্পন্ন করা হবে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির লক্ষ্য, হায়দ্রাবাদকে আন্তর্জাতিক মানচিত্রে আরও দৃঢ়ভাবে তুলে ধরা এবং বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করা।


