Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সব দল নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর তার আগে বিশ্বকাপ নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দেওয়ার কথা জানালেন সূর্য (Suryakumar Yadav)।
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সূর্যের বার্তা (Suryakumar Yadav)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জিতে ভারতের সামনে এখন টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের বিরুদ্ধে জয় ভারতের লক্ষ্য। বিশ্বকাপের আগে ভারতের হাতে রয়েছে ১০ ম্যাচ আর তার মধ্যেই নিজেদের প্রস্তুতি সেরে নিতে হবে ভারতীয় শিবিরকে। তবে কটকে প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে সূর্য জানিয়ে দিলেন বিশ্বকাপ নিয়ে বেশি ভাবতে চান না তিঁনি। সময় এলে তখন ভাববেন। কারণ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দুই বছর আগে থেকেই। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের তরুণ ক্রিকেটারদের কাছে অনুরোধ ঘরোয়া ক্রিকেটে আরও মন দেওয়ার (Suryakumar Yadav)।
কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সূর্যকুমার বলেন, ‘বিশ্বকাপের আগে দুটো ভাল দলের বিরুদ্ধে ১০টা টি–টোয়েন্টি ম্যাচ খেলব। সেই ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছি। প্রতিযোগিতা যত এগিয়ে আসবে, তত বিশ্বকাপের দিকে মনোযোগ দেব। এখনই সেটা নিয়ে ভাবছি না।’ এর সাথে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক আরও যোগ করেন, ‘২০২৪ বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই পরের টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম আমরা। এমন নয় যে, বিশ্বকাপের দু’মাস আগে এসে বললাম, এবার আমাদের প্রস্তুতি শুরু হবে। অনেক আগে থেকেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে।’

চোট সরিয়ে প্রথম একাদশে শুভমন গিল এবং হার্দিক পান্ডিয়া দলে ফিরছেন। শিবম দুবের জায়গায় হার্দিকের খেলা কার্যত নিশ্চিত। তবে গিল কার জায়গায় খেলেন এখন সেটাই দেখার। সূর্যকুমার এই দিন বলেন, ‘শুভমন গিল ফিট। দলের সঙ্গেই আছেন। শিবম দুবের জায়গায় হার্দিকের খেলা নিশ্চিত। হার্দিক দলে এলে অনেক বিকল্প থাকে দলের কাছে। ওর অভিজ্ঞতা অমূল্য। বড় প্রতিযোগিতার সসময়ে ভাল পারফর্ম করেছে। ও আসায় দলে ভারসাম্য বাড়বে (Suryakumar Yadav)।’

তবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক বেশি দল বদলে রাজি নন। গিলকেই ওপেন করতে দেখা যাবে। তাঁর কথায়, ‘‘শ্রীলঙ্কায় শুভমানই শুরুতে ব্যাট করেছিল। তার পর আমরা সঞ্জুকে টপ অর্ডারে উঠিয়ে আনি। সঞ্জু যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। পরের দুটো সিরিজে প্রথম একাদশে খুব বেশি বদল করতে চাইছি না। খুব বেশি পরীক্ষা–নিরীক্ষাও চাইছি না। এভাবেই খেলতে চাই।’
আরও পড়ুন: Aryan Khan: নৈশ পার্টিতে আরিয়ানকে কী বললেন তৃণা সাহা?
এরপর সূর্যকুমার আরও বলেছেন, ‘আন্তর্জাতিক ম্যাচ কম থাকে। তাই ঘরোয়া ক্রিকেট খেলা জরুরি। এতে খেলাটার তৃণমূল স্তরের কাছাকাছি থাকা যায়। ঘরোয়া ক্রিকেট খেলে আন্তর্জাতিক ম্যাচ খেলতে এলে অনেক বেশি প্রস্তুত হয়ে আসা যায়। অনেকেই এখন ঘরোয়া ক্রিকেট খেলছে। এটা খুবই ভাল ব্যাপার।’ তিনি দলের সতীর্থদের নিয়ে বলেন যে তিন থেকে সাতে যাঁরা নামেন তাঁরা যেকোন জায়গায়ই মানিয়ে নিতে পারে এবং সেটাই দলকে আরও শক্তিশালী করে তোলে। বিশ্বকাপের আগে যে দলের অধিনায়ক দলকে নিয়ে খুশি এবং আশাবাদী সেটা তাঁর কথা থেকেই স্পষ্ট। তিঁনি দল বারবার পরিবর্তনের যে খুব বেশি পক্ষে না সেটাও বুঝিয়ে দিয়েছেন তাঁর কথায় (Suryakumar Yadav)।


