Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চতু্র্থ T20I-র আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন অক্ষর প্যাটেল (Axar Patel)।
প্রোটিয়াদের বিরুদ্ধে ছিটকে গেলেন অক্ষর (Axar Patel)
ভারত ও দক্ষিণ আফ্রিকার চলতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে ধাক্কা খেল গম্ভীর বাহিনী। সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এই কথা। ঘোষণা করা হয়েছে তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম। এই মুহূর্তে সিরিজে ভারত এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকার থেকে (Axar Patel)।
সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে লখনৌতে। বর্তমানে অক্ষর দলের সঙ্গে লখনৌতে রয়েছেন, সেখানে তাঁর কিছু মেডিক্যাল পরীক্ষা করা হবে বলেই জানা যাচ্ছে। তৃতীয় ম্যাচের আগে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পুরোপুরি সুস্থ নন এখনও। সেই কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দলে পরিবর্তন করা হয়েছে। অসুস্থতার কারণে তৃতীয় ম্যাচেও তিনি দলের বাইরে ছিলেন। তাঁর জায়গায় দলে জায়গা পেয়েছেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ।

অক্ষর প্যাটেলের পাশাপাশি তৃতীয় ম্যাচে দলে ছিলেন না বুমরা। হঠাৎ তিনি বাড়িতে ফিরে আসেন তবে শেষ দুই ম্যাচের জন্য স্কোয়াডে তাঁর নাম রয়েছে। আশা করা যাচ্ছে শেষ দুই ম্যাচে তিনি খেলতে পারবেন এবং খুব তাড়াতাড়ি যোগ দেবেন দলের সঙ্গে (Axar Patel)।
আরও পড়ুন: IPL 2026: আইপিএল-এর মিনি নিলাম আজ আবুধাবিতে
শেষ দুই ম্যাচের জন্য ভারতীয় দলের স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক),অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ।


