Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে হানুকা উদ্যাপনের সময় ভয়াবহ হামলার ঘটনায় অভিযুক্ত দুই সন্দেহভাজনের একজন সাজিদ আক্রম ভারতের হায়দরাবাদের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে তেলেঙ্গানা পুলিশ। এক বিবৃতিতে পুলিশ জানায়, সাজিদ ১৯৯৮ সালে কাজের সন্ধানে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এবং এখনও ভারতীয় পাসপোর্টধারী ছিলেন (Sydney)।
হামলায় অভিযুক্ত পিতা-পুত্র (Sydney)
অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, হামলার দুই অভিযুক্ত হলেন ৫০ বছর বয়সি সাজিদ আক্রম ও তাঁর ২৪ বছরের ছেলে নাভিদ আক্রম। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, তারা ইসলামিক স্টেট (IS)-এর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে এই হামলা চালায়। রবিবার সিডনির বন্ডি বিচে ইহুদি সম্প্রদায়ের হানুকা উদ্যাপনে তারা গুলি চালায়। এতে অন্তত ২৫ জন নিহত ও ৪০ জন আহত হন। পুলিশের সঙ্গে সংঘর্ষে সাজিদ নিহত হন, আর নাভিদকে গ্রেফতার করা হয়।
বিবাহসূত্রে অস্ট্রেলিয়ায় বাস সাজিদের (Sydney)
তেলেঙ্গানা পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সাজিদ অস্ট্রেলিয়ায় গিয়ে ভেনেরা গ্রোসোকে বিয়ে করেন। তাঁদের এক ছেলে নাভিদ ও এক কন্যা রয়েছে। নাভিদ ও তাঁর বোন অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী নাগরিক। সাজিদের হায়দরাবাদের পরিবারের সঙ্গে যোগাযোগ খুবই সীমিত ছিল এবং তিনি মাত্র ছয়বার ভারতে এসেছিলেন, মূলত পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত কারণে।
ভারতের পরিবারের সঙ্গে তেমন যোগ ছিল না (Sydney)
পুলিশ আরও জানায়, ভারতে থাকা পরিবারের সদস্যরা সাজিদের উগ্রপন্থী মনোভাব বা কার্যকলাপ সম্পর্কে কিছুই জানতেন না। প্রাথমিক তদন্তে তাঁর উগ্রপন্থার শিকড় ভারতের সঙ্গে যুক্ত বলে মনে হয় না।
আরও পড়ুন: Terrorism: পহলগাঁও, দিল্লি, বন্ডি: একেকটি দুর্ঘটনা, ইসলামিক সন্ত্রাসবাদের একেকটি সতর্কবার্তা
ফিলিপাইন থেকে আইএস সংযোগ (Sydney)
এর আগে অস্ট্রেলিয়ান পুলিশ ও ফিলিপাইনের সরকার জানায়, চলতি বছরের নভেম্বরে সাজিদ ও নাভিদ ফিলিপাইনের আইএস-প্রভাবিত অঞ্চল দাভাও ও মিন্দানাও সফর করেন। ফিলিপাইনের অভিবাসন দপ্তর জানায়, ১ নভেম্বর তাঁরা সিডনি থেকে দাভাও যান এবং ২৮ নভেম্বর সিডনিতে ফিরে আসেন। এই সফরের উদ্দেশ্য ও কার্যকলাপ নিয়ে তদন্ত চলছে।



