Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: টিআরপি তালিকার ওঠানামা যেমনই হোক, দর্শকের ভালোবাসার আসল মাপকাঠি আজকাল অনেকটাই সোশ্যাল মিডিয়া (Shruti Das)। আর সেই মাপকাঠিতে নিঃসন্দেহে জয়ী ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের নিশা চরিত্রটি। এই চরিত্রে অভিনয় করে আবারও প্রমাণ করলেন শ্রুতি দাস চরিত্র যত জটিল হবে, ততই তিনি নিজেকে মেলে ধরতে পারেন আরও সাবলীলভাবে।

একেবারেই আলাদা ‘নিশা’ (Shruti Das)
‘ত্রিনয়নী’, ‘দেশের মাটি’, ‘রাঙা বৌ’ এই ধারাবাহিকগুলিতে শ্রুতি দাসকে দর্শক দেখেছেন মূলত পরিচিত ছকের নায়িকা চরিত্রে। কিন্তু ‘জোয়ার ভাঁটা’র নিশা সেই পরিচিত গণ্ডির অনেক বাইরে। এই চরিত্রে নেই রোম্যান্টিক নায়িকার মিষ্টতা, নেই শাশুড়ি-বৌমার চিরাচরিত দ্বন্দ্ব, নেই পরকীয়ার গন্ধ। বরং এখানে রয়েছে প্রতিশোধ, লড়াই আর মানসিক দ্বন্দ্বের এক কঠিন গল্প।
প্রতিশোধের গল্পে দুই বোন, দুই পথ (Shruti Das)
‘জোয়ার ভাঁটা’র মূল উপজীব্য বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে দুই বোনের লড়াই। তবে সেই লড়াইয়ের পথ এক নয়। একজন যেখানে নৈতিকতার প্রশ্নে কিছুটা দ্বিধাগ্রস্ত, নিশা সেখানে আপসহীন। শত্রুকে সর্বস্বান্ত না করা পর্যন্ত তার শান্তি নেই। প্রয়োজন হলে প্রাণঘাতী সিদ্ধান্ত নিতেও পিছপা হয় না সে। আবার সেই নিশাই একা হলে মনখারাপে ভেঙে পড়ে, ডুকরে কাঁদে, বোনের অবাধ্যতায় কষ্ট পায়। এই বহুমাত্রিক চরিত্রই দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে।
ধূসর চরিত্রের টানেই কি জনপ্রিয়তা? (Shruti Das)
নিশা কোনও আদর্শ নায়িকা নয়, আবার পুরোপুরি খলচরিত্রও নয়। সে ধূসর ভালো আর খারাপের মাঝামাঝি দাঁড়িয়ে থাকা এক বাস্তব মানুষ। সম্ভবত এই বাস্তবতাই দর্শককে আকৃষ্ট করছে। একসঙ্গে রাগ, প্রতিশোধ, ভালোবাসা, দুর্বলতা আর আবেগ এই অনুভূতির দোলাচল নিশাকে করে তুলেছে বিশ্বাসযোগ্য ও জীবন্ত।
শ্রুতির চোখে নিশার সাফল্যের রহস্য (Shruti Das)
নিজের চরিত্রের জনপ্রিয়তা নিয়ে শ্রুতি দাস যথেষ্ট সংযত। তাঁর মতে, নিশার সাফল্যের নেপথ্যে শুধু অভিনয় নয়, চিত্রনাট্য ও পরিচালনারও বড় ভূমিকা রয়েছে। শ্রুতি বলেন, “এই চরিত্রটিতে অনেকগুলো শেডস রয়েছে। প্রযোজক সুশান্ত দাস এমনভাবে চরিত্রটি লিখেছেন যে দর্শকের ভালো লাগতেই বাধ্য। আমাদের পরিচালক বাবু বণিক যা নির্দেশ দেন, সেটাই করার চেষ্টা করছি। দর্শকের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ।”
চিত্রনাট্যই চরিত্রের মেরুদণ্ড (Shruti Das)
দর্শকের একাংশ মনে করেন, শ্রুতির সাবলীল অভিনয় এবং চরিত্র হয়ে ওঠার ক্ষমতাই নিশাকে এত জনপ্রিয় করেছে। তবে শ্রুতি নিজে বরাবরই চিত্রনাট্যকে কৃতিত্ব দিতে চান। তাঁর কথায়, “দর্শকের পছন্দ মাথায় রেখে চিত্রনাট্য সাজানো সহজ নয়। এক্ষেত্রে সেটা খুব ভালোভাবে করছেন সুশান্তদা। আমি শুধু চেষ্টা করছি চিত্রনাট্য অনুযায়ী এগোতে। সব মিলিয়েই দর্শকের কাছে এটা পৌঁছচ্ছে।”

আরও পড়ুন: Calcutta High Court: কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তিতে হুমায়ুন কবির
বিরতির পর ঘুরে দাঁড়ানোর গল্প
এই সাফল্যের পথটা কিন্তু মোটেই সহজ ছিল না। প্রায় দু’বছর শ্রুতির ধারাবাহিকে নিয়মিত কাজ ছিল না। সিনেমা ও ওয়েব সিরিজে কিছু কাজ করলেও মনের মতো চরিত্র পাচ্ছিলেন না। হতাশা গ্রাস করেছিল তাঁকে। এমনকি কলকাতা ছেড়ে কাটোয়ায় গিয়ে কিছুদিন সময় কাটান তিনি। তখন শ্রুতি প্রায় ধরে নিয়েছিলেন, হয়তো ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকেই দূরে সরে যাচ্ছেন।



