Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শীতের শুরুতেই তাপমাত্রা দ্রুত (Winter Health Alert) নামতে শুরু করেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বায়ুদূষণের মাত্রাও। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তন শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলছে বলে জানাচ্ছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। ঘরে ঘরে এখন সর্দি-কাশি, গলা ব্যথা, জ্বর, শরীর ব্যথার মতো সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট হয়ে উঠছে, কারণ তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম।
ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয় (Winter Health Alert)
চিকিৎসকদের মতে, শীতকাল ও দূষণের যুগল প্রভাব (Winter Health Alert) শরীরের ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়। ফলে ভাইরাল সংক্রমণ, শ্বাসকষ্ট ও অ্যালার্জির ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এই পরিস্থিতিতে ওষুধের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাসই শরীরকে সুস্থ রাখার অন্যতম বড় হাতিয়ার বলে মত বিশেষজ্ঞদের। আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডঃ জি. এস. তোমর জানিয়েছেন, শীতের সময় দূষণের কারণে ফুসফুস ও শ্বাসনালিতে সমস্যা বাড়ে। এর ফলে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তবে দৈনন্দিন খাদ্যতালিকায় কিছু সাধারণ কিন্তু কার্যকর খাবার রাখলে শীতের কড়া ঠান্ডাতেও নিজেকে সুস্থ রাখা সম্ভব।
আমলকী (Winter Health Alert)
বিশেষজ্ঞদের মতে, আমলকী এই মরসুমে অত্যন্ত উপকারী (Winter Health Alert) একটি ফল। অনেকের ধারণা আমলকী ঠান্ডা প্রকৃতির, কিন্তু বাস্তবে এটি ভিটামিন সি-এর অন্যতম প্রধান উৎস। আমলকীর রস, চাটনি বা আচার নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়।

তুলসী পাতা
তুলসী পাতার উপকারিতার কথাও বিশেষভাবে উল্লেখ করছেন চিকিৎসকেরা। তুলসী শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখে এবং সর্দি-কাশি ও গলা ব্যথা কমাতে সাহায্য করে। সকালে হালকা গরম জলের সঙ্গে তুলসী পাতা চিবিয়ে খাওয়া বা তুলসী চা পান করলে শ্বাসজনিত সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।
হলুদ ও গোলমরিচ মেশানো গরম দুধ
শীতের রাতে হলুদ ও গোলমরিচ মেশানো গরম দুধও অত্যন্ত উপকারী। এই পানীয় শরীরের প্রদাহ কমায় এবং ইমিউনিটি বাড়ায়। যারা দুধ খেতে পারেন না, তারা হলুদ চা হিসেবেও এটি গ্রহণ করতে পারেন। একই সঙ্গে আয়ুর্বেদে গুলঞ্চ বা গিলোয়কে মহৌষধ হিসেবে ধরা হয়। জ্বর ও সংক্রমণ প্রতিরোধে গুলঞ্চ জল অত্যন্ত কার্যকর বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ভেজানো কাঠবাদাম
এছাড়া প্রতিদিন সকালে ভেজানো কাঠবাদাম খেলে শরীর গরম থাকে এবং ত্বকের শুষ্কতা কমে। কাঠবাদাম মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও জোরদার করে।
আরও পড়ুন: CV Ananda Bose: ২৫ হাজার দেবেন রাজ্য়পাল, পাবেন কারা?
তবে কিছু বিষয় এড়িয়ে চলার পরামর্শও দিচ্ছেন চিকিৎসকেরা। শীতকালে অতিরিক্ত চা-কফি, ক্যাফেইনজাতীয় পানীয়, বেশি চিনি ও জাঙ্ক ফুড শরীরের ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়। তাই এই সময়ে সচেতন খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনই সুস্থ থাকার মূল চাবিকাঠি বলে মত বিশেষজ্ঞদের।


