Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে(BCCI)। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রক বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক আবেদন জানাতে।
মুস্তাফিজুর রহমানকে মুক্তি (BCCI)
আইপিএলের নিলামে ৯.২০ কোটি টাকায় কেনা মুস্তাফিজুর রহমানকে শাহরুখ খান-সহ মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে মুক্তি দেয়, বিসিসিআইয়ের নির্দেশের পরই। এই সিদ্ধান্তের পরই বাংলাদেশ সরকার বিষয়টিকে খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্ন হিসেবে দেখছে।
লিখিতভাবে আইসিসিকে জানাতে নির্দেশ (BCCI)
বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে এক পোস্টে জানান, তিনি বিসিবিকে পুরো বিষয়টি লিখিতভাবে আইসিসির কাছে তুলে ধরতে বলেছেন। তার বক্তব্য, “যদি চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দলও ভারতে গিয়ে নিরাপদ বোধ করবে না।”
“লজিস্টিক দুঃস্বপ্ন” পাল্টা দাবি ভারতীয় বোর্ডের (BCCI)
বাংলাদেশের চারটি লিগ ম্যাচ—ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিরুদ্ধে কলকাতায় এবং নেপালের বিরুদ্ধে মুম্বাইয়ে—শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানানো হয়েছে। তবে বিসিসিআই সূত্র জানিয়েছে, টুর্নামেন্ট শুরু হতে মাত্র এক মাস বাকি থাকায় ম্যাচ স্থানান্তর কার্যত অসম্ভব। সূচি, টিকিট, হোটেল বুকিং এবং সম্প্রচার ব্যবস্থার কথা উল্লেখ করে তারা একে “লজিস্টিক দুঃস্বপ্ন” বলে অভিহিত করেছে।
দ্বন্দ্বে নজর ক্রিকেটবিশ্বের (BCCI)
এরই মধ্যে রাজনৈতিক পটভূমিতেও ভারত-বাংলাদেশ সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং পরবর্তী ঘটনাপ্রবাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আইপিএল ও বিশ্বকাপকে ঘিরে এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন ক্রিকেটবিশ্বের নজর।



