Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার ভোরে ভেনেজুয়েলায় এক “বৃহৎ সামরিক অভিযানে” দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্র(World reaction)। মার্কিন কর্মকর্তাদের দাবি, রাজধানী কারাকাসে তাদের বাসভবন থেকেই রাতের আঁধারে এই অভিযান চালানো হয়। পরে তাদের একটি মার্কিন নৌজাহাজে করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়, যেখানে মাদুরোর বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।
“অপারেশন অ্যাবসোলিউট রিজলভ” (World reaction)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে অভিযানের ঘোষণা করেন এবং বলেন, রাজনৈতিক রূপান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র কার্যত ভেনেজুয়েলা “পরিচালনা” করবে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে “অপারেশন অ্যাবসোলিউট রিজলভ”।
বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া
এই ঘটনার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভ্যাটিকানে অ্যাঞ্জেলাস প্রার্থনার পর পোপ লিও চতুর্দশ বলেন, ভেনেজুয়েলার জনগণের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত এবং দেশটির সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তিনি সহিংসতার অবসান ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।
সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে নিন্দা (World reaction)
চীন ও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে নিন্দা করেছে। চীন সরাসরি মাদুরো ও তাঁর স্ত্রীকে “তাৎক্ষণিক মুক্তির” দাবি জানিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য জানিয়েছে, তারা এই অভিযানে জড়িত ছিল না এবং আগাম কোনো তথ্যও পায়নি।
ভারতের জন্য অর্থনৈতিক সুযোগ! (World reaction)
বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় বিশ্বের ভূরাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হতে পারে। একইসঙ্গে ভারতের জন্য অর্থনৈতিক সুযোগও তৈরি হতে পারে। মার্কিন নেতৃত্বে ভেনেজুয়েলার তেলখাত পুনর্গঠন হলে ভারতের প্রায় ১ বিলিয়ন ডলারের বকেয়া পাওনা উদ্ধার এবং ONGC Videsh-এর মতো সংস্থার আটকে থাকা প্রকল্প পুনরুজ্জীবনের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Switzerland: সুইস স্কি বারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিচয় স্পষ্ট করল পুলিশ, মৃতের সংখ্যা বেড়ে ২৪
আন্তর্জাতিক আইন লঙ্ঘন? (World reaction)
তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একাংশ প্রশ্ন তুলেছেন এই অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে? ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে, আর বিশ্ব তাকিয়ে রয়েছে পরবর্তী পদক্ষেপের দিকে।



