Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ২০-তে প্রিটোরিয়ার কোচ সৌরভ। কোচ হিসেবে তাঁর শুরুটা মোটেও ভাল হলো না (Sourav Ganguly)।
দাঁড়াতে পারল না সৌরভের দল (Sourav Ganguly)
বড় রান করেও জিততে পারল না সৌরভের দল। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ এস২০-তে প্রিটোরিয়া দলের নতুন কোচের ভূমিকায় সৌরভ কিন্তু কোচ হিসেবে তাঁর যাত্রা মোটেও সুখকর হলো না। বড় রান করেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল উড়ে গেল ১০ উইকেটে। সানরাইজার্স ইস্টার্ন কেপকে জেতানোর নেপথ্য নায়ক জনি বেয়ারস্টো ও কুইন্টন ডিকক (Sourav Ganguly)।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ২০-তে প্রিটোরিয়ার কোচ হিসেবে সৌরভের অভিষেক মোটেও ভাল না। প্রিটোরিয়া দল সৌরভের কোচিংয়ে পাঁচটি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটি ম্যাচে। একটি ম্যাচ বাতিল হয়েছে আর বাকি তিনটে ম্যাচে হার মেনে নিতে হয়েছে।
সেঞ্চুরিয়নে প্রিটোরিয়া প্রথম ২০ ওভারে ১৭৬ রান করে ৭ উইকেট হারিয়ে। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটেই জয় তুলে নেয় বেয়ারস্টো এবং ডিককের ওপেনিং জুটি। বেয়ারস্টো ৪৫ বলে ৮৫ এবং ডিকক ৪১ বলে ৭৯ রান করেন।

একটি ওভারে ৩৪ রান নেন বেয়ারস্টো। কেশব মহারাজের সেই ওভারে একের পর এক বল বাউন্ডারির লাইনে পাঠাতে থাকনে বেয়ারস্টো। পাঁচটি ৬ ও একটি চার মেরে সেই ওভার শেষ করেন। চতুর্থ বল বাদ দিয়ে সব কোটি বোলে ছক্কা হাঁকান বেয়ারস্টো। মহারাজের একটি ওভারে স্লগ সুইপ করে ৯২ মিটারের ছয় মারেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ছয়টি ছয় ও আটটি চার। অন্যদিকে ডিকক-ও পিছিয়ে নেই। তাঁর ইনিংসে রয়েছে ছয়টি ছয় ও পাঁচটি চার।
আরও পড়ুন: Rain In Winter: শীতের মাঝেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, ঘনাচ্ছে নিম্নচাপ!
প্রিটোরিয়া টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলের হয়ে রান পান কোনর এস্তারহুইজেন (৩৩ বলে ৫২) এবং শেরফানে রাদারফোর্ড (২২ বলে অপরাজিত ৩৭)। এই দুজনের রানের উপর ভিত্তি করে সৌরভের দল ১৭০ রানের গণ্ডি পার করে কিন্তু বাকি কেউ তেমন রান পাননি আর। সানরাইজার্সের হয়ে আনরিখ নোখিয়া ৩টি এবং অ্যাডাম মিলনে ২টি উইকেট নেন (Sourav Ganguly)।


