Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভেনেজুয়েলায় তেল খাতে বিনিয়োগে আগ্রহী মার্কিন তেল কোম্পানিগুলোকে পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Venezuela)। সম্প্রতি লাতিন আমেরিকার এই দেশটির তেল রিজার্ভের নিয়ন্ত্রণ নেওয়ার পরই ট্রাম্প এমন আশ্বাস দিয়েছেন। হোয়াইট হাউসে আয়োজিত এক রাউন্ডটেবিল বৈঠকে ট্রাম্প শেভরন, এক্সনমোবিল ও কনোকোফিলিপসসহ বড় তেল কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। লক্ষ্য ছিল ভেনেজুয়েলায় প্রায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগে তাদের রাজি করানো।
‘মাদুরোর গ্রেফতারে সুযোগ এসেছে’ (Venezuela)
আলোচনা অনুষ্ঠিত হয় এমন এক সময়ে, যখন মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাত করে তাকে ও তার স্ত্রীকে আটক করেছে বলে দাবি করা হচ্ছে। বৈঠকে ট্রাম্প বলেন, মাদুরোর গ্রেফতারের ফলে মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য ভেনেজুয়েলায় তেল উত্তোলনের এক “অভূতপূর্ব সুযোগ” তৈরি হয়েছে। তিনি দাবি করেন, আগামী ১৮ মাসের মধ্যেই দেশটিতে তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমবে, দাবি ট্রাম্পের (Venezuela)
ট্রাম্প বলেন, “আমরা এমন মাত্রায় তেল উত্তোলন করব, যা খুব কম মানুষ আগে দেখেছে।” তার মতে, এর ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমবে এবং মার্কিন জনগণ সরাসরি উপকৃত হবে। তিনি জোর দিয়ে বলেন, এই বিনিয়োগ সরকারি তহবিল থেকে নয়, বরং বেসরকারি তেল কোম্পানিগুলোর নিজস্ব অর্থ থেকেই আসবে। তবে সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।
আরও পড়ুন: Champahati: ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল চম্পাহাটির বাজি কারখানা, ঝলসে জখম ৪
ভেনেজুয়েলায় বিনিয়োগে আগ্রহ (Venezuela)
বৈঠকের পর শেভরনের ভাইস চেয়ারম্যান মার্ক নেলসন জানান, ভেনেজুয়েলায় তাদের চারটি যৌথ উদ্যোগে প্রায় ৩ হাজার কর্মী কাজ করছেন এবং তারা চাইলে তাৎক্ষণিকভাবে উৎপাদন দ্বিগুণ করা সম্ভব। এক্সনের সিইও ড্যারেন উডস বলেন, বিনিয়োগের জন্য ভেনেজুয়েলার আইনগত ও বাণিজ্যিক কাঠামোয় বড় পরিবর্তন প্রয়োজন। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করে সেই পরিবর্তন সম্ভব হবে বলেও তিনি আশাপ্রকাশ করেন। সামগ্রিকভাবে, মার্কিন তেল দৈত্যরা এখন ভেনেজুয়েলায় বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে।



