Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুভমন গিল (Shubman Gill)।
দলে জায়গা না পাওয়া প্রসঙ্গে কী বললেন গিল? (Shubman Gill)
রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর নেতৃত্বের ভার দেওয়া হয়েছে শুভমন গিলের কাঁধে। টেস্টের পাশাপাশি ওয়ানডে দলের ভারও দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু কিছুদিন যাবৎ তাঁর সময়টা ভাল যাচ্ছে না। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন গিল। এতদিন পর শনিবার প্রথম এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন গিল। কোনও আক্ষেপ না করে নির্বাচকদের প্রতি সম্মান দিয়ে দলকে শুভকামনা জানিয়েছেন। এশিয়া কাপ ২০২৫-এ টি-টোয়েন্টি দলে তিনি সূর্যকুমারের ডেপুটি। কিন্তু ব্যাট হাতে তাঁর ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার কারণে নির্বাচকদের এই সিদ্ধান্ত। একটি অর্ধশতরান করতে পারেননি এই কদিনে (Shubman Gill)।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল দল থেকে। তারপর টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরলেও ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। ১৫ ম্যাচে সুযোগ পেলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় নির্বাচকরা তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। এই সিদ্ধান্ত বিস্ময়কর হলেও পরিসংখ্যানের নিরিখে স্পষ্ট ছিল।

২০২৫ সালে খেলা ১৫ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহে রয়েছে মাত্র ২১৯ রান, ২৪.২৫ গড়। তাঁকে দলে জায়গা দেওয়ার কারণে দলের বাইরে থাকতে হচ্ছিল সঞ্জু স্যামসনকে কিন্তু তিনি যতবার ম্যাচে সুযোগ পেয়েছেন ততবারই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ২০২৪ সালে ওপেনার হিসেবে তিনটি সেঞ্চুরি করেছিলেন সঞ্জু। আর এমন অবস্থায় সঞ্জুকে বাইরে বসিয়ে রাখার কারণে সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। সমালোচনার মুখে পড়তে হচ্ছিল দলের নির্বাচক ও কোচকে।
আরও পড়ুন: Venezuela: ভেনেজুয়েলায় তেল বিনিয়োগে আগ্রহীদের সুরক্ষা দেবে মার্কিন সরকার, আশ্বাস ট্রাম্পের
বিশ্বকাপ থেকে বাদ পড়া প্রসঙ্গে এবার মুখ খুললেন শুভমন গিল। তিনি বলেন, ‘আমি যেখানে থাকার কথা সেখানে আছি। ভাগ্যে যা লেখা আছে, কেউ তা কেড়ে নিতে পারবে না।’ তিনি আরও যোগ করেন, ‘নির্বাচকদের সিদ্ধান্তকে আমি সম্মান করি। দলের জন্য শুভকামনা রইল।’ শুভমন গিল এও বলেছেন, সবচেয়ে জরুরি বর্তমানে বাঁচা। তিনি জানান, ড্রেসিংরুমের পরিবেশ দারুণ এবং তিনি সব সময় দেশের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করেন (Shubman Gill)।


